Jio 5G সিম, প্ল্যান এবং নেটওয়ার্ক প্ল্যানিং: গত মাসে ভারতে 5G স্পেকট্রাম নিলাম সম্পন্ন হয়েছে এবং আকাশ মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওএই নিলামে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। আশা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই 5G সার্ভিস চালু করার প্ল্যান করছে। সম্ভবত এই মাসের শেষের দিকে Jio 5G পরিষেবা শুরু হতে পারে। অন্যদিকে, রিপোর্টে দাবি করা হয়েছে যে 4G-এর তুলনায় 5G-তে 10 গুণ বেশি স্পিডে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। তবে Jio-এর 5G লঞ্চের আগে এই 5টি বিষয় ভালো করে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন, দেরি না করে Jio 5G সিম, Jio 5G প্ল্যান, Jio 5G ব্যান্ড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio 5G লঞ্চ ডেট
Reliance Jio-এর চেয়ারম্যান আকাশ মুকেশ আম্বানি শীঘ্রই ভারতে 5G পরিষেবা চালু করতে চলেছেন। প্রকৃতপক্ষে, কিছুদিন আগে আকাশ আম্বানি বলেছেন যে কোম্পানি ভারত জুড়ে 5G রোলআউটের সাথে “আজাদি কা অমৃত মহোৎসব” উদযাপন করবে। তাই এটা বললে ভুল হবে না যে Jio 5G 15 অগাস্ট লঞ্চ করার সম্ভাবনা আছে। মনে করা হচ্ছে যে কোম্পানি ভারতের কিছু মেট্রো শহরের সাথে পাইলট পরীক্ষার মাধ্যমে 5G ঘোষণা করতে পারে। পাইলট পরীক্ষার পর পর্যায়ক্রমে সারাদেশে এই পরিষেবা লাইভ করা হবে।

Jio 5G সিম
অনুমান করা হচ্ছে যে যখনই Jio 5G পরিষেবা চালু করার সাথে সাথেই কোম্পানির দ্বারা 5G সিমও পেশ করা হবে। কিন্তু, কিছু রিপোর্ট অনুযায়ী আপনার যদি Jio 4G সিম থাকে, তাহলে আপনি কোনো সমস্যা বা সিম আপগ্রেড ছাড়াই Jio 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। 91Mobiles, অন্যদিকে কিছুদিন আগে বিখ্যাত মোবাইল ইঞ্জিনিয়ার আরশদীপ সিং নিপ্পি 91 Mobiles কে জানিয়েছিল যে “ 4G সিমে 5G পরিষেবা দেওয়া যেতে পারে, যদি সিমটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকে। এর জন্য নতুন সিম লাগবে না। সিম ভবিষ্যতের জন্য প্রস্তুত না হলে, অপারেটররা একটি OTA আপডেট প্রদান করে 4G সিমকে 5G-তে আপগ্রেড করতে পারবেন।
Jio 5G প্ল্যানের দাম কত হবে?
Jio খুব কম দামে তাদের 4G প্ল্যান শুরু করেছিল। যদিও পরে কোম্পানিটি তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়েছে। তারপরেও কোম্পানির রাজস্বে কোনো প্রভাব পড়েনি। অতএব, আমরা আশা করতে পারি যে কোম্পানি 5G-এর জন্য অনুরূপ কৌশল গ্রহণ করতে পারে। এছাড়াও কিছু সময় আগে কাউন্টারপয়েন্ট রিসার্চ বিশ্লেষক চারু পালিওয়ালের জানিয়েছিলেন যে, টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য প্রথমদিকে আপগ্রেডগুলিকে উৎসাহ প্রদান করার জন্য 4G এর দামে 5G প্ল্যান অফার করতে পারে।
Jio 5G ব্যান্ড এবং স্পিড
5G স্পেকট্রাম নিলামে মোট 72097.85 MHz স্পেকট্রাম নিলাম করা হয়েছে। গত মাসে অনুষ্ঠিত এই নিলামে, কোম্পানিটি 700 MHz, 800 MHz, 1800 MHz, 3300 MHz মিড ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং 26 GHz হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড পেয়েছে। এছাড়াও, আপনাদের জানিয়ে রাখি যে রিলায়েন্স জিও এর অনেকগুলি ব্যান্ডে তারা 5G টেস্ট এবং ট্রায়াল সম্পন্ন করেছে। Reliance Jio দেশের 22টি টেলিকম সার্কেলে 700 MHz প্রিমিয়াম স্পেকট্রাম পেয়েছে। এর মধ্যে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, পুনে এবং চেন্নাইয়ের মতো উচ্চ জনবহুল শহরগুলিও অন্তর্ভুক্ত আছে। রিলায়েন্স জিও গ্রাহকদের আরও ফাস্ট ইনডোর 5G কভারেজ প্রদান করবে।
Reliance Jio 5G দেশীয়ভাবে তৈরি করা হয়েছে এবং কোম্পানির ট্রায়ালের সময়, Jio 5G 1Gbps-এর বেশি স্পিড অর্জন করেছে। এছাড়াও, টেলিকম মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে আসন্ন 5G বর্তমান 4G এর থেকে 10 গুণ ফাস্ট হবে। গ্রাউন্ড লেভেলে, রিলায়েন্স জিও নেটওয়ার্ক 420Mbps ডাউনলোড স্পিড এবং 11ms লেটেন্সি অর্থাৎ মাত্র 11 মাইক্রোসেকেন্ড লেটেন্সি সহ 412Mbps আপলোড স্পিড পাবে বলে আশা করা হচ্ছে।
কবে লঞ্চ হবে Jio 5G ফোন?
রিপোর্ট অনুযায়ী Jio একটি 5G স্মার্টফোনেও কাজ করছে। মনে করা হচ্ছে Jio 5G ফোনটি দেশের সবচেয়ে সাশ্রয়ী 5G হ্যান্ডসেট হবে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী , Jio 5G ফোনের দাম 9,000 থেকে 12,000 টাকা (প্রায় $120 থেকে $160) হতে পারে। এছাড়াও, Jio এমন একটি 5G ফোন লঞ্চ করতে পারে যা 5G প্ল্যানের সাথে পেশ করা হবে। তবে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











