Twitter নাকি Threads কার কাছে কোন ফিচার আছে, জেনে নিন ডিটেইলস

Meta এর নতুন মাইক্রোব্লগিং অ্যাপ Threads লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই আলোড়ন তৈরি করেছে। এই প্ল্যাটফর্মের ইউজারের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। Threads অ্যাপটিকে অনেকেই Twitter এর বিকল্প হিসেবে বিবেচনা করছে। যদিও বাস্তবে Twitter এবং Threads এই দুটি অ্যাপ কিন্তু একে অপরের থেকে অনেকটাই আলাদা, তাই এই মুহুর্তে এই অ্যাপ দুটিকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বলা ঠিক হবে না। Twitter এবং Threads কোন কোন দিক থেকে একে অপরের তুলনায় আলাদা সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: লিক হল Samsung Galaxy Z Flip 5 এবং Z Fold 5 ফোনের আন্তর্জাতিক দাম, জেনে নিন ডিটেইলস

1. হ্যাশট্যাগ

  • Twitter: হ্যাশট্যাগ এর অপশন আছে।
  • Threads: বর্তমানে হ্যাশট্যাগ এর অপশন নেই।

Twitter হ্যাশট্যাগ ফিচারটি থাকলেও Threads এ কিন্তু এই মুহূর্তে এটি নেই। Threads এ হ্যাশট্যাগের অনুপস্থিতি কিন্তু এটির সবচেয়ে বড় ড্র ব্যাক এবং এটি এই অ্যাপটিকে টুইটার থেকে আলাদা করে তুলেছে। তবে Meta এর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে হ্যাশট্যাগের অপশন রয়েছে। এই কারণেই অনেকের মতে এই ফিচারটি
Threads এও শীঘ্রই আসতে পারে।

2. পোস্ট এডিট

  • Twitter: এতে পোস্টটি এডিট করা যায়।
  • Threads: এতে পোস্ট এডিট করা যায় না।

Twitter সম্প্রতি তাদের প্রিমিয়াম ইউজারদের টুইট এডিট করার অপশন দিয়েছে। এর সাহায্যে কেউ টুইট করার পরেও পোস্ট এডিট করতে পারবে। কিন্তু, বর্তমানে Threads এ এমন কোন অপশন নেই। একবার Threads এ কোন পোস্ট প্রকাশিত হলে, সেটি ডিলিট করে ফেলার একটি অপশন রয়েছে।

3. ওয়েব ব্রাউজার

  • Twitter: এটি ওয়েবে খোলা যায়।
  • Threads: এটি শুধুমাত্র মোবাইল অ্যাপে ব্যবহার করা যাবে।

টুইটারের একটি ওয়েব ভার্সন রয়েছে, তাই এটি মোবাইল ফোন এবং ডেস্কটপ উভয় থেকেই ব্যবহার করা যেতে পারে। কিন্তু Threads এ এখনও কোনো ওয়েব ভার্সন নেই। বর্তমানে Threads অ্যাপ থেকেই ব্যবহার করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ট্রান্সপারেন্ট বডি সহ Nothing Phone (2), অসাধারণ লুকের সঙ্গে এতে আছে শক্তিশালী স্পেসিফিকেশন

4. ডায়রেক্ট মেসেজ

  • Twitter: এতে ইউজাররা ডায়রেক্ট মেসেজ পাঠাতে পারেন।
  • Threads: এতে ডায়রেক্ট মেসেজ পাঠানোর কোনো অপশন নেই।

Threads এখনও ইউজারদের DM করার অপশন দেয়নি। কিন্তু Twitter এ ডাইরেক্ট মেসেজের ফিচার রয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা ডায়রেক্ট মেসেজ পাঠাতে পারেন। তবে, Threads এ প্রাইভেসির শর্তে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন দেওয়া হয়েছে।

5. ট্রেন্ডিং টপিক

  • Twitter: ট্রেন্ডিং টপিক দেখতে পাবেন।
  • Threads: ট্রেন্ডিং টপিক দেখতে পাবেন না।

Twitter তার ট্রেন্ডিং টপিক ফিচারের জন্যও পরিচিত, যা ইউজারদের বর্তমান খবর এবং জনপ্রিয় খবর সম্পর্কে অবহিত করে। কিন্তু Threads এ ট্রেন্ডিং বিষয়গুলির জন্য কোন সেকশন নেই।

6. ওয়ার্ড কাউন্ট

  • Twitter: আপনি এতে 280টি অক্ষর পোস্ট করতে পারেন।
  • Threads: আপনি এতে 500 শব্দ পোস্ট করতে পারেন।

Meta তাদের বিবৃতিতে বলেছে যে Threads ইউজারদের 500 অক্ষরের কাউন্ট দেবে, তবে যদি কোন আনভেরিফাইড ইউজার থাকে তাহলে তাকে শুধুমাত্র 280 অক্ষরের কাউন্ট দেওয়া হবে। Twitter এ একটি ভেরিফাইড অ্যাকাউন্টে ইউজাররা 25000 অক্ষরের লিমিট পাবেন। আরও পড়ুন: অনলাইনে ‘সিঙ্গারা’ অর্ডার করে 1.4 লাখ টাকা খোয়ালেন এক ডাক্তার! জেনে নিন পুরো ঘটনা

7. ভিডিও পোস্ট

  • Twitter: 20 সেকেন্ডের ভিডিও পোস্ট করতে পারবেন।
  • Threads: 5 মিনিটের ভিডিও পোস্ট করতে পারবেন।

যদি কারও Threads ভেরিফাইড থাকে তাহলে তিনি 5 মিনিট পর্যন্ত একটি ভিডিও পোস্ট করতে পারেন। তবে Twitter এ অ্যাকাউন্টগুলি 20 সেকেন্ডের বেশি ভিডিও পোস্ট করার অনুমতি দেয় না।

8. পোস্ট এম্বেড

  • Twitter: এম্বেড কোড তৈরি করতে পারে।
  • Threads: এতে এম্বেড কোড তৈরি করার কোনো অপশন নেই।

বর্তমানে Threads ব্লগ পোস্ট এম্বেড করার কোন অপশন নেই। আপনি যদি নিজের ব্লগে Thread শেয়ার করতে চান তাহলে এমবেডেড পোস্ট লিঙ্ক তৈরি করার কোনো অপশন নেই। অন্যদিকে টুইটারে দীর্ঘদিন ধরে এমবেডেড পোস্ট লিঙ্কের অপশন রয়েছে ।

9. ফিড স্ট্রাকচার

  • Twitter: এর ফিড স্ট্রাকচার খুব পরিষ্কার
  • Thread: এর ফিড স্ট্রাকচার ছড়িয়ে আছে।

Threads বর্তমানে একটি ফিড প্রদান করে যেখানে ট্রেন্ডিং পোস্ট এবং ফলোয়ারদের পোস্ট অন্তর্ভুক্ত রয়েছে। দুর্ভাগ্যবশত Threads সেইসব ইউজারদের পোস্ট দেখার অপশন দেয়নি অফার দেয় নি যাদের আপনি ফলো করেন। যদিও টুইটারে সেটা হয় না। আরও পড়ুন: শীঘ্রই ভারতের মার্কেট লঞ্চ হবে 108MP ক্যামেরা সহ realme C53 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here