2022 সালের অক্টোবর মাস শুরু হয়ে গেছে এবং এই মাসের প্রথম সপ্তাহে OTT তে অনেক নতুন সিনেমা এবং সিরিজ মুক্তি পেতে চলেছে। দশেরা উপলক্ষ্যে, এই সপ্তাহে উইকএন্ড এর আগেই ওটিটিতে অনেকগুলি দুর্দান্ত ছবি মুক্তি পেয়েছে। সাথে বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রতিবারের মতো এবারও নেটফ্লিক্স থেকে অ্যামাজন প্রাইম ভিডিও এবং Zee5-এর জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সপ্তাহে মাধুরী দীক্ষিতের ‘Maja Ma’ থেকে অক্ষয় কুমারের ‘Raksha Bandhan’ এবং আমির খানের Laal Singh Chaddha ওটিটি-তে মুক্তি পেয়েছে। চলুন এই সপ্তাহে OTT তে রিলিজ হওয়া এবং রিলিজ হতে চলা ফিল্ম এবং সিরিজ এর তালিকা গুলি দেখে নেওয়া যাক। আরও পড়ুন: জেনে নিন BGMI 2.2 আপডেট সংক্রান্ত ডিটেইলস, রইল বিস্তারিত রিপোর্ট
এই সপ্তাহে OTT তে রিলিজ হওয়া সিনেমা এবং সিরিজের তালিকা
- Laal Singh Chaddha
- Karthikeya 2
- Raksha Bandhan
- Maja Ma
- CRIMINAL JUSTICE S3
Laal Singh Chaddha
বলিউড অভিনেতা আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত Laal Singh Chaddha OTT প্ল্যাটফর্ম Netflix এ স্ট্রিমিং হয়েছে। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নাগা চৈতন্য ও মোনা সিং। Laal Singh Chaddha তিনটি ভাষায় (হিন্দি, তামিল এবং তেলেগু) প্রিমিয়ার হয়েছে।
Karthikeya 2
কন্নড় সিনেমা Karthikeya 2 5 অক্টোবর থেকে Zee5-এ স্ট্রিম করার জন্য উপলব্ধ হবে। দক্ষিণের এই ছবিটি বড় পর্দায় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। এখন এই ছবিটি ZEE 5-এ হিন্দি ভাষায় দেখা যাবে। হিন্দির পাশাপাশি এই সিনেমাটি তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেও Zee5-এ প্রচারিত হচ্ছে। আরও পড়ুন: এবার LED TV তে বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত 16 বছরের কিশোর
Raksha Bandhan
বলিউডের খিলাড়ি অর্থাৎ অক্ষয় কুমারের নতুন ছবি OTT-তে মুক্তি পেয়েছে। বড় পর্দায় মুক্তির পর 5 অক্টোবর থেকে এই সিনেমাটি OTT তে স্ট্রিম করা হচ্ছে। অক্ষয় কুমারের জনপ্রিয় সিনেমা Raksha Bandhan সম্পর্কে কথা বলতে গেলে, এটি প্রেক্ষাগৃহে তেমন সফল হয়নি। তবে, আপনি যদি এই উইকএন্ডে আপনার পরিবারের সাথে একটি সিনেমা দেখতে চান তবে আপনি এটি দেখতে পারেন।
Maja ma
এবার OTT তে ধামাকার জন্য প্রস্তুত মাধুরী দীক্ষিত এর নতুন সিনেমা Maja Ma। এই সিনেমাটি 6 অক্টোবর থেকে প্রাইম ভিডিওতে প্রচারিত হতে চলেছে। এটি মাধুরী দীক্ষিত এর প্রথম ওটিটি ছবি। এর আগে মাধুরী দীক্ষিতকে দেখা গিয়েছিল The Fame Game ওয়েব সিরিজে। Maja Ma-তে মাধুরীর পাশাপাশি অভিনয় করেছেন গজরাজ রাও, রজিত কাপুর এবং বরখা সিং। আরও পড়ুন: ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয় এই মোবাইল ফোন, হাতে আসে iPhone 14!
CRIMINAL JUSTICE S3
CRIMINAL JUSTICE এর তৃতীয় সিজনও মুক্তি পেয়েছে। তবে এবার তৃতীয় সিজনের সবগুলো এপিসোড একসঙ্গে রিলিজ না করে নির্মাতারা প্রতি সপ্তাহের শুক্রবারে এক একটি এপিসোড প্রকাশ করছেন। 30 সেপ্টেম্বর এই সিরিজের একটি নতুন পর্ব মুক্তি পাবে। পঙ্কজ ত্রিপাঠি অভিনীত এই সিরিজটি হটস্টারে দেখা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










