নেটফ্লিক্সের শো-তে থাকা ভারতীয় ইঞ্জিনিয়ারকে বহিস্কার করল ফেসবুক, ই-মেইল দেখে হতবাক!

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের পরে, এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুকের কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন একজন ভারতীয় মহিলা। আসলে Meta এর USA৷ তে প্রোডাক্ট ম্যানেজার ভূমিকায় কর্মরত ইঞ্জিনিয়ার Surbhi Gupta কে বরখাস্ত করা হয়েছে। তিনি 2009 সাল থেকে আমেরিকায় কর্মরত ছিলেন। সম্প্রতি Surbhi Netflix এর জনপ্রিয় শো ‘Indian Matchmaking’-এ তাকে দেখা গেছিল। কাজ থেকে ছাঁটাইয়ের পরে Surbhi মনে করছেন যে এবার অন্য চাকরি খুঁজে পেতে তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আরও পড়ুন: লঞ্চ হল Motorola এর সস্তা স্মার্টফোন Moto G Play (2023), কম দামেই পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

 ই-মেইল থেকে জানতে পেরেছেন বিষয়টি

Surbhi Gupta 2018 সালে ‘মিস ভারত-ক্যালিফোর্নিয়া’ জিতেছিলেন, চাকরি থেকে বহিস্কৃত হওয়ার পরে সংবাদ মাধ্যম BBC কে তিনি জানিয়েছেন যে তিনি ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কিত একটি মেইল ​​পেয়েছিলেন, তার পরে তিনি তার কম্পিউটার এবং অফিসের জিমেও প্রবেশ করতে পারেননি।

এছাড়াও তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার জীবনটাকে ঠিক ভাবে দাড় করাতে তার পনের বছর সময় লেগেছে। তিনি বলেছিলেন যে মেইল পাওয়ার পর তার টাইটানিক ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কারণ সে একে একে বিভিন্ন জিনিসের অ্যাক্সেস হারাচ্ছিলেন – প্রথমে অফিস, তারপর ইমেল, তারপর ল্যাপটপ। যদিও Meta সুরভীকে অবিলম্বে অফিস থেকে চলে যেতে বলে নি। তবে, তার অফিসের শেষ মাস হল জানুয়ারি।তিনি বলেন যে এখন তার প্রথম কাজ হল যত তাড়াতাড়ি সম্ভব অন্য চাকরি খোঁজা, কারণ Surbhi এর H1-B ভিসা রয়েছে, যার মানে তিনি META ছাড়ার পরে 60 দিনের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। আরও পড়ুন: 5 জানুয়ারী ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা সহ Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

কেন টেক কোম্পানি কর্মীদের ছাঁটাই করছে?

Meta গত মাসে প্রায় 11,000 কর্মী ছাঁটাই করেছে, অর্থাৎ মোট কর্মচারীর 13 শতাংশ। তবে Meta একমাত্র এমন কোম্পানি নয় যারা কর্মী ছাঁটাই করছে, কারণ Twitter, Amazon , BYJUs এবং আরও অনেকে এর আগে হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে।

এই ছাঁটাইয়ের পিছনে কোম্পানি গুলির ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। বলা হচ্ছে যে মহামারী চলাকালীন কোম্পানিগুলো প্রচুর চাকরি দিয়েছিল, যার কারণে ধীরে ধীরে তাদের।লোকসান শুরু হয় এবং তাদের এই লোকসান কমাতে এখন তারা কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে। ছাঁটাইয়ের পিছনে আরেকটি সম্ভাব্য কারণ হল 2023 সালে মন্দার সম্ভাবনা। আরও পড়ুন: Jio-Airtel কে টক্কর দিতে প্রস্তুত BSNL, সরকারের তরফে জানানো হল BSNL 5G লঞ্চের তারিখ!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here