Reno 9 এর বদলে সরাসরি Oppo Reno 10 লঞ্চ করবে কোম্পানি, জেনে নিন বিস্তারিত

গত মাসে চাইনিজ টেক কোম্পানি Oppo চিনে তাদের Reno 9 মডেল লঞ্চ করেছিল এবং এরপর থেকেই মনে করা হচ্ছিল শীঘ্রই এই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে। কিন্তু আমরা এবিষয়ে এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে কোম্পানির পক্ষ থেকে ভারতে Reno 9 সিরিজ লঞ্চ না করে সরাসরি OPPO Reno 10 সিরিজ পেশ করবে। বিখ্যাত টিপস্টার সুধাংশুর থেকে এই তথ্য জানতে পেরেছি। জানিয়ে রাখি এর আগেও তিনি অনেক টিপ দিয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি সত্য বলে প্রমাণিতও হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই আসতে চলেছে BSNL 5G সার্ভিস, সরকারের ঘোষণার মাধ্যমে সামনে এল নতুন তথ্য

তিনি আমাদের বলেছেন, “কোম্পানি ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভারতে OPPO Reno 10 সিরিজ পেশ করবে এবং এই মাসের শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই এর প্রমোশনও শুরু হয়ে যাবে। তবে এই ফোনটি Reno 9 এরই রিব্র্যান্ডেড ভার্সন হবে না কি নতুন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে সেবিষয়ে আপাতত কিছু জানা যায়নি।”

Oppo Reno 10 (লিক)

  • এখনও পর্যন্ত Oppo Reno 10 Pro Plus সম্পর্কে শুধু লিক রিপোর্টই পাওয়া গেছে
  • দেখা যাবে নতুন ডিজাইন
  • পাওয়া যাবে OLED ডিসপ্লে
  • থাকতে পারে 4700 mAh ব্যাটারি
  • 50MP সোনী ক্যামেরা থাকার সম্ভাবনা

কয়েক দিন আগে OPPO Reno 10 সিরিজ সম্পর্কে কিছু লিক রিপোর্ট সামনে আসায় জানা গিয়েছিল যে কোম্পানি তাদের এই ফোনটিতে কাজ করছে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী কোম্পানি Oppo Reno 10 Pro Plus ফোনটি নিয়েও কাজ করছে এবং এই ফোনটির ডিজাইন Reno 9 সিরিজের থেকে একদম আলাদা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। কোম্পানির Reno 9 এর ক্ষেত্রে ব্র্যাকেট চৌকো শেপের ক্যামেরা সেটআপ থাকলেও নতুন ফোনে সিলিন্ডার শেপের ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। এতে দুটি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য দুঃসংবাদ! কোম্পানি বন্ধ করে দিল কম দামের 30 দিন ভ্যালিডিটিসহ এই প্ল্যান

বিভিন্ন লিক অনুযায়ী Oppo Reno 10 Pro Plus ফোনে 50MP Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে 8MP সেকেন্ডারি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকার সম্ভাবনা আছে। এছাড়া তৃতীয় অর্থাৎ পেরিস্কোপ লেন্স হিসাবে এতে 2X অপটিক্যাল জুম সাপোর্ট থাকতে পারে।

Oppo Reno 10 ফোনে ডিসপ্লে হিসাবে কোম্পানি OLED প্যানেল যোগ করতে পারে যা 1.5K রেজলিউশন সাপোর্টের পাশাপাশি 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করতে পারে। এই ফোনে 80W ফাস্ট চার্জিংসহ 4700mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। তবে প্রসেসর এবং ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আরও পড়ুন: এবার মার্কেটে ইলেকট্রিক গাড়ি পেশ করতে চলেছে Xiaomi, জেনে নিন কোম্পানির পরিকল্পনা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here