তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে Samsung Galaxy A14 5G স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ভারতীয় দাম

আগামী 18 জানুয়ারি ভারতে Samsung Galaxy A14 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A23 5G ফোনটিও পেশ করা হবে। কয়েক দিন আগেই গ্লোবাল মার্কেটে Samsung Galaxy A14 5G ফোনটি পেশ করা হয়েছে ফলে ফোনটির স্পেসিফিকেশনও আগে থেকেই জানা। এবার একটি নতুন লিকের মাধ্যমে এই ফোনটির ভারতীয় দাম সম্পর্কে জানা গেছে। আরও পড়ুন: চালু হল Vodafone Idea-এর 5G পরিষেবা, জেনে নিন কতটা চাপে পড়বে Jio এবং Airtel

Samsung Galaxy A14 5G এর ভারতীয় দাম (লিক)

লিক থেকে জানা গেছে ভারতে Samsung Galaxy A14 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB RAM এবং 64GB স্টোরেজসহ 16,499 টাকা দামে লঞ্চ করা হবে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 4GB RAM এবং 128GB মেমরির সঙ্গে 19,499 টাকা দামে পেশ করা হবে। এছাড়া ফোনটির সবচেয়ে বড় মডেলে 6GB RAM এর সঙ্গে 128GB দেওয়া হবে এবং এর দাম রাখা হবে 21,999 টাকা। লঞ্চের কয়েক দিন পর থেকে এই ফোনটির সেল শুরু হয়ে যাবে।

Samsung Galaxy A14 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.6″ FHD+ 90Hz ডিসপ্লে
  • 50MP Dual Rear Camera
  • MediaTek Dimensity 700
  • 15W 5,000mAh battery

কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A14 5G ফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির full HD+ ডিসপ্লে যোগ করেছে। জানিয়ে রাখি এই ফোনের স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। Samsung Galaxy A14 5G ফোনটি Android 13 এবং OneUI 5 এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ MediaTek Dimensity 700 চিপসেটে রান করে। আরও পড়ুন: আজ হতে চলেছে 5000mAh ব্যাটারি এবং 8MP ডুয়েল রেয়ার ক্যামেরাসহ POCO C50-এর প্রথম সেল, মাত্র 226 টাকার সহজ কিস্তির বিনিময়ে কেনার সুযোগ

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A14 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED flash এর সঙ্গে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy A14 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার ছাড়াও এই ফোনে 3.5 এমএম জ্যাক এবং এনএফসি রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: জেনে নিন দুই মিনিটে Aadhar Card ভেরিফাই করার উপায়, রইল বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here