ভারতে 5G পরিষেবা শুরু হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারি টেলিকম কোম্পানি BSNL শুধুমাত্র 3G তেই আটকে রয়েছে। ইউজাররা কোম্পানির 4G লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি যদি একজন BSNL ইউজার হয়ে থাকেন তাহলে আপনি জেনে খুশি হবেন যে কোম্পানি শীঘ্রই তাদের 4G সার্ভিস শুরু করতে চলেছে। BSNL নিশ্চিত করেছে 2023 সালের দ্বিতীয়ার্ধের মধ্যে তারা 4G সার্ভিস চালু করবে। আরও পড়ুন: 631km রেঞ্জ সহ লঞ্চ হল Hyundai Ioniq 5, কয়েক মিনিটেই হবে 80 শতাংশ চার্জ
এই বছর চালু হবে BSNL 4G সার্ভিস
BSNL কোম্পানি একজন ইউজারের টুইটের উত্তরে জানিয়েছে যে এই বছরের দ্বিতীয়ার্ধে BSNL তাদের 4G পরিষেবা চালু করবে। তবে সঠিক তারিখ ও সময় সম্পর্কে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আসলে একজন ইউজার টুইটে লিখেছিলেন যে ‘BSNL 4G এখনও শুরু হয়নি। যার উত্তরে BSNL ইন্ডিয়া লিখেছে, “2023 সালের দ্বিতীয়ার্ধে 4G সার্ভিস শুরু হবে।”
Bsnl 4g is not started yet ??? https://t.co/xnujtwewQm
— yogesh gujjar (@yogesh44808) January 7, 2023
এটা নিশ্চিত যে আর কয়েক মাস অপেক্ষার পরে Jio-Airtel-এর সঙ্গে টেক্কা দিতে আসছে BSNL-এর 4G। BSNL লোকাল 4G উপকরণ ব্যবহার করতে চলেছে, যার জন্য তারা তেজস নেটওয়ার্কের সাহায্য নিচ্ছে। TCS সিস্টেম ইন্টিগ্রেটরের ভূমিকা পালন করবে। C-DOT ও BSNL কে 4G চালু করতে সাহায্য করবে। আরও পড়ুন: 18999 টাকা দামে ভারতে লঞ্চ হল OPPO A78 5G স্মার্টফোন, 5000mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 16GB RAM
বেশি দূরে নেই BSNL 5G
সম্প্রতি খবর এসেছিল যে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 2024 সালে 5G পরিষেবা শুরু করতে চলেছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই এই তথ্যটি দিয়েছিলেন। আসলে একটি প্রোগ্রাম চলাকালীন 5G শুরু সম্পর্কে বিস্তারিত জানানোর সময় তিনি জানান যে BSNL 4G নেটওয়ার্ক শুরু করার জন্য TCS এবং C-DOT-এর নেতৃত্বে একটি কনসোর্টিয়ামকে শর্টলিস্ট করা হয়েছে, যার অধীনে অর্ডার দেওয়ার পর থেকে প্রায় এক বছরের মধ্যে 5G-তে আপগ্রেড করা হবে।
ওড়িশায় Jio এবং Airtel 5G এর 5G পরিষেবা চালু করার সময় একটি প্রোগ্রামে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্যটি দিয়েছেন। সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় তিনি বলেন, “2024 সালে BSNL 5G পরিষেবা শুরু করবে”। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে চলতি বছরের শেষ নাগাদ BSNL 4G নেটওয়ার্ক চালু হবে। আরও পড়ুন: Airtel 5G আপডেটের পরেই ক্র্যাশ হচ্ছে সিম! জেনে নিন বর্তমান পরিস্থিতি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









