Jio-এর 4G ফিচার ফোন Jio Phone বা Jio Phone 2 হয়তো এখন মার্কেট থেকে উধাও হয়ে গেছে ঠিকই কিন্তু এখনও এর অনেক ইউজারের সংখ্যা অনেক রয়েছে। আপনিও যদি একজন Jio ফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই উপযোগী হতে চলেছে। কারণ এই পোস্টে আপনাদের Jio ফোনের সমস্ত রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানানো হল। এই প্ল্যানগুলিতে আপনি ফ্রি ভয়েস কল সহ 4G ইন্টারনেট, ফ্রি SMS লাইভ টিভি, সংবাদ, সিনেমা, Jio অ্যাপের সাবস্ক্রিপশনের মতো সুবিধাগুলি পাবেন।
Jio Phone recharge plans: price, data, validity
| JIO PHONE রিচার্জ | ডেইলি ডেট | মোট ডেটা | ভ্যালিডিটি |
| Rs 75 | 100MB per day + 200MB | 2.5GB | 23 days |
| Rs 91 | 100MB per day + 200MB | 3GB | 28 days |
| Rs 125 | 500MB per day | 14GB | 23 days |
| Rs 152 | 500MB per day | 14GB | 28 days |
| Rs 186 | 1GB per day | 28GB | 28 days |
| Rs 222 | 2GB per day | 56GB | 28 days |
| Rs 899 | 2GB per 28 days | 24GB | 336 days |
সেরা Jio Phone রিচার্জ প্ল্যান
আগের তুলনায় Jio এখন তাদের 4G ফিচার ফোন ইউজারদের জন্য মোট সাতটি Jio ফোন রিচার্জ প্ল্যান অফার করে। এই প্যাকগুলির মধ্যে চারটির ভ্যালিডিটি 28 দিন এবং দুটির ভ্যালিডিটি 23 দিন। সবচেয়ে ব্যয়বহুল Jio ফোন রিচার্জ প্ল্যানটিতে আপনারা 336 দিনের ভ্যালিডিটি পাবেন। সমস্ত রিচার্জ প্ল্যানে ফ্রি ভয়েস কল এবং SMS এর সুবিধা পাবেন। এর বাইরে সব প্ল্যানে Jio TV, Jio Cinema, Jio News, Jio Security এবং Jio ক্লাউড অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
1. 75 টাকার Jio ফোন রিচার্জ
Jio ফোন গ্রাহকদের জন্য এটি সবচেয়ে লো বাজেট এবং বেসিক রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটি মাত্র 23 দিনের ভ্যালিডিটি এবং 2.5GB মোট ডেটা (0.1GB/দিন + 200MB), ফ্রি ভয়েস কল এবং 50 টি টেক্সট মেসেজের সুবিধা প্রদান করে। এই প্ল্যানে আপনারা Jio TV, Jio Cinema, Jio News, jio Security এবং Jio Cloud অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
2. 91 টাকার Jio ফোন রিচার্জ
এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এই Jio ফোন রিচার্জ প্ল্যানটি 3GB মোট ডেটা (0.1GB/দিন + 200MB), ফ্রি ভয়েস কল এবং 50 টি টেক্সট মেসেজের সুবিধা প্রদান করে। এই প্ল্যানে Jio TV, Jio Cinema, Jio News, Jio Security এবং Jio Cloud অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও রয়েছে।
3. 125 টাকার Jio ফোন রিচার্জ
Jio ফোনের এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি 23 দিন। এই Jio ফোন প্ল্যানে 23 দিনের জন্য মোট 11.5GB ডেটা, (500MB/দিন) এবং 300 SMS পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে ফ্রি ভয়েস কলের সুবিধা দেওয়া হয়েছে।
4. 152 টাকার Jio ফোন রিচার্জ
125 টাকার Jio Phone রিচার্জ প্ল্যানে গ্রাহকদের মোট 14GB (500MB/day) হাই-স্পিড ডেটা এবং 300 SMS সহ ফ্রি আনলিমিটেড ভয়েস কল দেওয়া হয়, যার ভ্যাল 28 দিনের বৈধতার অধিকার দেয়৷হয়।
5. 186 টাকার Jio ফোন রিচার্জ
Jio ফোনের 186 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা, ফ্রি ভয়েস কল, 100 SMS/দিন এবং Jio অ্যাপগুলিতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়।
6. 222 টাকার Jio ফোন রিচার্জ
222 টাকার Jio Phone রিচার্জ প্যাকের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে ইউজাররা মোট 56GB ডেটার সুবিধা পান। এছাড়াও গ্রাহকরা এই প্ল্যানে ফ্রি 100SMS/দিন, আনলিমিটেড ফ্রি ভয়েস কল এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশন পান।
7. 899 টাকার Jio ফোন রিচার্জ
এই রিচার্জ প্ল্যানটি সবচেয়ে ব্যয়বহুল Jio ফোন রিচার্জ প্ল্যান। সম্প্রতি, কোম্পানি এই প্ল্যানের দাম 150 টাকা বাড়িয়েছে। আগে এই প্ল্যানের দাম ছিল 749 টাকা। কিন্তু, এখন এই রিচার্জের জন্য গ্রাহকদের 899 টাকা দিতে হবে। এই প্যাকের গ্রাহকরা প্রতি 28 দিনে 2GB ডেটা পান যার মোট ভ্যালিডিটি 336 দিন। অর্থাৎ, পুরো ভ্যালিডিটির সময় গ্রাহকদের মোট 24GB ডেটা দেওয়া হয়।
JioPhone এর ডেটা ভাউচার
- JioPhone এর 22 টাকার প্ল্যান
- JioPhone এর 62 টাকার প্ল্যান
- JioPhone এর 86 টাকার প্ল্যান
- JioPhone এর 122 টাকার প্ল্যান
- JioPhone এর 182 টাকার প্ল্যান
- JioPhone এর 22 টাকার প্ল্যান: Jio-এর 22 টাকার রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন এবং এতে 2GB ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে কোনো ধরনের সুবিধা থাকবে না।
- JioPhone এর 62 টাকার প্ল্যান: এটিও Jio এর JioPhone ডেটা অ্যাড অন প্ল্যান। এই রিচার্জে মোট 6GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।
- JioPhone এর 86 টাকার প্ল্যান: উপরে উল্লিখিত সমস্ত প্ল্যানের মতো, এটিও একটি ডেটা অ্যাড অন প্ল্যান, যেখানে ইউজাররা 28 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 0.5 জিবি ডেটা পান। এছাড়া এই প্ল্যানে কোনো ধরনের সুবিধা থাকবে না।
- JioPhone এর 122 টাকার প্ল্যান: এই প্ল্যানে, 28 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 1GB ডেটা দেওয়া হচ্ছে।
- JioPhone এর 182 প্ল্যান: এটি JioPhone-এর সবচেয়ে ব্যয়বহুল ডেটা ভাউচার। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











