Highlights
- চীনে লঞ্চ হয়েছে Redmi Note 12 Turbo 5G স্মার্টফোন।
- এই ফোনটি Qualcomm Snapdragon 7+ Gen 2 এ কাজ করে।
- এই মোবাইলটি 3725mm Vapour Champer Cooling সাপোর্ট করবে।
Redmi Note 12 Turbo 5G ফোনটি চীনে লঞ্চ হয়েছে। এই মোবাইল ফোনটি 64MP ক্যামেরা, 12GB RAM এবং Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসর সহ লঞ্চ হয়েছে। এই ফোনে intelligent frame stabilization এবং VC Cooling এর মতো ফিচারের কারণে, এই ফোনটি PUBG-এর মতো গেমগুলির জন্য একটি দুর্দান্ত অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটি Redmi Note 12 সিরিজের সপ্তম ডিভাইস। এর আগে Redmi Note 12 5G, Note 12 Pro এবং Note 12 Pro+ 5G ভারতে লঞ্চ করা হয়েছে এবং Redmi Note 12 4G, Note 12 Pro Speed Edition এবং Explorer Edition আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে। আরও পড়ুন: Flipkart থেকে অর্ডার করা হয়েছিল Apple iPhone, বাক্স থেকে বেরিয়ে আসে ওয়াশিং পাউডার নির্মা, দুই বছর পর রায় জানাল কোর্ট!
Redmi Note 12 Turbo 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 6.67″ OLED120Hz ডিসপ্লে
- 16GB RAM + 1TB স্টোরেজ
- Qualcomm Snapdragon 7+ Gen 2
- 64MP রেয়ার ক্যামেরা
- 16MP সেলফি ক্যামেরা
- 67W 5,000mAh ব্যাটারি
Redmi Note 12 Turbo 5G ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.67-ইঞ্চি ফ্লেক্সিবল OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে এবং 1920Hz PWM dimming, HDR10+ এর মত ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনের থিকনেস মাত্র 7.9mm।
Redmi Note 12 Turbo 5G ফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 7+ Gen 2 Octacore প্রসেসরে লঞ্চ করা হয়েছে যা 2.91GHz ক্লক স্পিডে রান করে। গেমিংয়ের জন্য এই ফোনটি ভেপার চেম্বার কুলিং টেকনোলজি সাপোর্ট করে।এই ফোনটিতে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ রয়েছে এবং এটি Redmi Mobile Android 13 ভিত্তিক MIUI 14-এর সাথে কাজ করে। আরও পড়ুন: 50MP Camera এবং 8GB RAM এর ক্ষমতার সঙ্গে মাত্র 12,999 টাকা দামে লঞ্চ হল সস্তা 5G ফোন TECNO SPARK 10
ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই Redmi মোবাইলটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 mm জ্যাক এবং NFC-এর মতো ফিচারও রয়েছে।
Redmi Note 12 Turbo 5G ফোনের দাম
Redmi Note 12 Turbo 5G ফোনটি চীনে চারটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্টে 8GB RAM সহ 256GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম RMB 1,999 (প্রায় 23,880 টাকা)। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,099 (প্রায় 25,100 টাকা) এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,299 (প্রায় 27,450 টাকা)। আরও পড়ুন: নতুন ফোন লঞ্চের আগেই গীকবেঞ্চে তালিকাভুক্ত Lava-র নতুন ফোন, বাজেট ক্যাটাগরিতেই হতে পারে লঞ্চ
Redmi Note 12 Turbo 5G স্মার্টফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্টে 16GB RAM + 1TB স্টোরেজ রয়েছে, যার দাম RMB 2,599 অর্থাৎ প্রায় 31,000 টাকা। এই ফোনটি ice feather white, Star sea blue এবং Carbon fiber black রঙের কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













