Highlights
- থাইল্যান্ডে লঞ্চ হল Infinix Hot 30 স্মার্টফোন।
- 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারসহ এতে আছে 5000mAh ব্যাটারি।
- এই ফোনটি Helio G88 হাই স্পীড চিপসেটে রান করে।
থাইল্যান্ডের বাজারে ইনফিনিক্স Infinix Hot 30 নামের একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। বেশ কিছু সুন্দর ফিচারের সঙ্গে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনে মিডিয়াটেক হেলিও G88 অক্টাকোর গেমিং ইঞ্জিন প্রসেসর যোগ করেছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে এক ঘণ্টা জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার খেললে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড তাপমাত্রা 34.5°C পর্যন্ত পৌঁছায়। এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি আছে। নিচে এই ফোন সম্পর্কে বিস্তারিত জানানাও হল। আরও পড়ুন: JioCinema-তে ফ্রিতে দেখতে পাবেন IPL এর সব ম্যাচ, প্রথম ম্যাচে মুখোমুখি GT বনাম CSK
Infinix Hot 30 এর দাম এবং সেল
Infinix Hot 30 ফোনটির দাম সম্পর্কে কোম্পানি তাদের থাইল্যান্ড ওয়েবসাইটে কোন তথ্য জানায়নি। এই ফোনটি থাইল্যান্ডে অফলাইনে সেল করা হচ্ছে। ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য পেলেই আমরা আপডেট করে দেব।
Infinix Hot 30 এর স্পেসিফিকেশন
Infinix এর পেশ করা এই নতুন ফোনে 6.78 ইঞ্চির ফুল এইচডি LCD প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশরেট ও 500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে এবং এটি পাণ্ডা গ্লাস দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এই ফোনটি 1080 x 2460 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই ফোনটি 2.0GHz ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরসহ এবং 12nm ফেব্রিকেশনে তৈরি Helio G88 চিপসেটে রান করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে ARM Mail-G52 MC2 জিপিউ রয়েছে। ফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 8GB virtual RAM সাপোর্ট করে। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনে মোট 16GB RAM উপভোগ করা যায়। আরও পড়ুন: লঞ্চ হল লো বাজেট OPPO A1x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার
Designed for mobile gaming at its best.
✅Helio G88 processor
✅16GB of expandable memory
✅Dar-Link 3.0 gaming engine
✅5000mAh battery
✅33W fast charge
✅90Hz high refresh rate?#InfinixHOT30#Freefire #Gaming#Fast&Fun pic.twitter.com/ax5JuKauhE
— Infinix Mobile (@Infinix_Mobile) March 31, 2023
ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে F/1.6 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি AI লেন্স রয়েছে। একইভাবে ফোনটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য F/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি 3.5 এমএম অডিও জ্যাকসহ বিভিন্ন ফিচার রয়েছে। ফোনটি XOS 12 এবং Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করে। আরও পড়ুন: 16GB RAM এবং 5000mAh ব্যাটারিসহ অফিসিয়াল হল Tecno Spark 10 এবং Spark 10C স্মার্টফোন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










