এইসব স্মার্টফোনে ইনস্টল করা যাবে Android 14 Beta, স্টেপ বাই স্টেপ জেনে নিন ডাউনলোডের পদ্ধতি

Highlights

  • গুগলে রিলিজ করল Android 14 Beta।
  • আপাতত শুধুমাত্র পিক্সেল ফোনে পাওয়া যাবে আপডেট।
  • গুগলের বিটা প্রোগ্রামে করতে হবে এনরোল।

গুগলের পক্ষ থেকে Android 14 Beta লঞ্চ করে দেওয়া হয়েছে। এই লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি আপাতত কিছু কম্প্যাটিবল স্মার্টফোনেই ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। আপনার কাছে যদি এর মধ্যে কোন ফোন থেকে থাকে তবে আপনিও লেটেস্ট Android 14 এর ফিচার নিজের ফোনে উপভোগ করতে পারবেন। নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগলের পক্ষ থেকে ইউআই, নতুন ব্যাক অ্যারো, সিকিউরিটি এবং প্রাইভেসি ফিচার ইম্প্রুভ করা হয়েছে। আরও পড়ুন: লিক হল OPPO Rollable ফোনের ডিজাইনের পেটেন্ট, এই ফোনে থাকবে অদৃশ্য ক্যামেরা

আপাতত বর্তমানে Android 14 Beta গুগলের লেটেস্ট অপারেটিং সিস্টেমের সবচেয়ে স্টেবল রিলিজ। ের আগে কোম্পানি এর ডেভেলপার প্রিভিউ পেশ করেছিল। ডেভেলপার প্রিভিউ এর তুলনায় ফোনে অপারেটিং সিস্টেমের বিটা ভার্সন ইনস্টল করা যথেষ্ট সহজ। Android 14 Beta ভার্সন কোন কোন ফোনে ইনস্টল করা যাবে সেবিষয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হল। একইসঙ্গে এটি ডাউনলোড এবং ইনস্টল করার পদ্ধতিও জানানো হল।

এইসব ফোনে ইনস্টল করা যাবে Android 14 Beta

গুগলে আপাতত কিছু বাছাই করা পিক্সেল ডিভাইসের জন্যই Android 14 Beta সাপোর্ট রিলিজ করেছে। আরও পড়ুন: 10 হাজার টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে Xiaomi 13 Pro 10 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

  • Pixel 4A 5G
  • Pixel 5
  • Pixel 5A
  • Pixel 6
  • Pixel 6 Pro
  • Pixel 6A
  • Pixel 7
  • Pixel 7 Pro

কিভাবে ডাউনলোড করবেন Android 14 Beta?

স্টেপ 1 : ফোনে Android 14 Beta ডাউনলোড করার জন্য প্রথমে ইউজারদের Google প্রোগ্রামে এনরোল করতে হবে। লিঙ্ক – https://www.google.com/android/beta

স্টেপ 2 : নিজের ফোনের মডেল নাম্বার সিলেক্ট করে অপ্ট-ইন বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 3 : গুগলের টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রী করলেই Android 14 Beta প্রোগ্রামের জন্য এনরোল হয়ে যাবে। এর কিছুক্ষণ পরেই ফোনে Android 14 OTA (ওভার দা এয়ার) আপডেটের নোটিফিকেশন চলে আসবে।

স্টেপ 4 : নোটিফিকেশন না এলে ম্যানুয়ালীও আপডেট চেক করা যাবে। এর জন্য ফোনের সেটিংসের সিস্টেম অপশনে সিস্টেম আপডেটে ট্যাপ করতে হবে। এখানে নতুন আপডেট সম্পর্কে জানা যাবে।

স্টেপ 5 : ফোনে নতুন আপডেট দাউনলোড এবং ইনস্টল করার আগে কনফার্মেশন দিতে হবে। আপডেট ইনস্টল হওয়ার পর ফোন অটো বুট হবে এবং নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ব্যাবহার করা যাবে।

নোট : ফোন আপডেট করার আগে ফোনে পর্যাপ্ত চার্জ রয়েছে কি না নিশ্চিত রা আবশ্যক। ফোন আপডেটের আগে ব্যাকআপ হিসাবে অন্তত 50 শতাংশ চার্জ করে নেওয়া ভালো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here