Jio লঞ্চ করল JioDive VR হেডসেট, 100 ইঞ্চি স্ক্রিনে দেখা যাবে IPL, এবার ধোনি-কোহলির ছক্কা হবে আরও মজাদার

Highlights

  • JioDive VR হেডসেট লঞ্চ করা হয়েছে।
  • এতে 100 ইঞ্চি ভার্চুয়াল স্ক্রীনের এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
  • এটি JioMart থেকে কেনা যাবে।

দেশের অন্যতম বড় টেলিকম কোম্পানি Reliance Jio ভারতের মার্কেটে তাদের নতুন JioDive VR হেডসেট লঞ্চ করেছে। এই VR (Virtual Reality) হেডসেটটি বিশেষভাবে TATA IPL এর জন্য লঞ্চ করা হয়েছে এবং এতে 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। এই দুর্দান্ত গ্যাজেটে ইউজাররা সম্পূর্ণ 100 ইঞ্চি স্ক্রিনের অভিজ্ঞতা পাবেন। আরও পড়ুন: 15,000 টাকা পর্যন্ত দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে Google Pixel 7 Pro এবং Pixel 7 স্মার্টফোনে, জেনে নিন বিস্তারিত

JioDive হেডসেটের দাম

JioDive VR হেডসেটটি কোম্পানি 1,299 টাকা দামে লঞ্চ করেছে। এই হেডসেটটি Reliance Jio-এর অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি JioMart-এর মাধ্যমে সেল করা হচ্ছে। এটি কালো রঙের কালার অপশনে কেনা যাবে। এটি কেনার সময় Paytm ওয়ালেট থেকে পেমেন্ট করলে 100 টাকা ডিসকাউন্ট এবং 500 টাকার ক্যাশব্যাকও কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে।

Jio Dive এর ফিচার

  • 360-ডিগ্রী ভিউ
  • 100″ ভার্চুয়াল স্ক্রিন
  • সুইচ ক্যামেরা অ্যাঙ্গেল

JioDive VR হেডসেটটি IPL T-20 ক্রিকেট ম্যাচের জন্য লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটি চোখের উপর লাগানোর পর ইউজারদের 100-ইঞ্চি ভার্চুয়াল স্ক্রীনের এক্সপেরিয়েন্স প্রদান করে। এর পাশাপাশি 360 ডিগ্রি ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যায় যা আপনাকে স্টেডিয়ামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকার অনুভূতি দেবে। সমস্ত খেলোয়াড়ের কার্যকলাপ দেখার জন্য একাধিক ক্যামেরা অ্যাঙ্গেলও এতে রয়েছে, যা নিজের ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। আরও পড়ুন: টেক জগতে ফোল্ডেবেল ফোন লঞ্চ করতে চলেছে Nothing! Samsung-এর সঙ্গে টক্কর হতে চলেছে Nothing Fold (1) ফোনের

Jio Dive এর স্পেসিফিকেশন

  • Android 9/iOS 15
  • Adjustable Lenses
  • 3-way adjustable strap

Reliance Jio এর এই নতুন গ্যাজেটটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং Apple iPhone সবকিছুর সাথেই চালানো যাবে। এর জন্য Android 9 এবং iOS 15 এর উপরের ভার্সন থাকা প্রয়োজন। তবে মোবাইল ফোনের সাথে কানেক্ট করার জন্য ফোনের স্ক্রিনটি 4.7 ইঞ্চি থেকে 6.7 ইঞ্চি পর্যন্ত হতে হবে।

JioDive VR হেডসেটটি ফোনে jioImmerse অ্যাপের মাধ্যমে চালানো যাবে। এই হেডসেটের ডায়মেনশন 195 x 130 x 90mm এবং ওজন 325 গ্রাম। পারফেক্ট ফিট এর জন্য এটি একটি 3-ওয়ে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ সাপোর্ট করে এবং নিজের সুবিধা অনুযায়ী লেন্সটি সাইড হুইল ব্যবহার করে সেট করা যেতে পারে। আরও পড়ুন: Realme-এর পঞ্চম বর্ষপূর্তিতে একগুচ্ছ অফার! সেল উপলক্ষে লো বাজেটে পাবেন প্রচুর ফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছু

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here