Highlights
- এই ফোনটি Bluetooth SIG-তে তালিকাভুক্ত হয়েছে।
- এই মাসেই লঞ্চ হতে পারে Vivo Y36 4G স্মার্টফোন।
- এই ফোনটির দাম 18 হাজারের কাছাকাছি হবে।
আমরা কিছুদিন আগে জানিয়েছিলাম যে Vivo ভারতে তাদের ‘Y’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে যা Vivo Y36 নামে লঞ্চ করা হবে। আজ এই মোবাইল ফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এও তালিকাভুক্ত হয়েছে। আরও পড়ুন: ভারতে চালু হল Right to Repair, এই নতুন আইনের সাহায্যে মোবাইল ইউজাররা কীভাবে উপকৃত হবেন? জেনে নিন ডিটেইলস
ভারতে Vivo Y36 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন
Vivo Y36 ফোনটিকে Bluetooth SIG তে V2247 মডেল নম্বর এবং D062273 ডিক্লেয়ারেশন আইডিসহ তালিকাভুক্ত করা হয়েছে। সার্টিফিকেশনে এই ফোনের নাম ‘Y36’ দেখানো হয়েছে। এই তালিকায় ফোনটিতে Bluetooth 5.0 দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
Vivo Y36 স্মার্টফোনের দাম কত হতে পারে?
লিক রিপোর্ট অনুযায়ী Vivo Y36 4G ফোনটি মিড-বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটির দাম 18,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে দেখা যাবে। এই Vivo ফোনটি এই মাসে অর্থাৎ মে মাসে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: Jio লঞ্চ করল JioDive VR হেডসেট, 100 ইঞ্চি স্ক্রিনে দেখা যাবে IPL, এবার ধোনি-কোহলির ছক্কা হবে আরও মজাদার
Vivo Y36 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- 6.8″ স্ক্রিন
- LCD Panel
Vivo Y36 সম্পর্কিত লিক রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.8-ইঞ্চি FullHD+ স্ক্রিনের সঙ্গে লঞ্চ করা যেতে পারে। এই ফোনে LCD প্যানেল থাকবে এবং এতে 2.5D গ্লাস প্রোটেকশন দেওয়া হবে।
- 8GB ভার্চুয়াল RAM
- MediaTek Helio 99
এই Vivo ফোনটি MediaTek Helio G99 octa-core প্রসেসরসহ মার্কেটে লঞ্চ করা হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে 8GB এক্সপেন্ডেবল র্যাম মেমরি দেওয়া হতে পারে। যার ফলে ফোনের ইন্টারনাল 8GB র্যামের সঙ্গে ফোনটিতে 16GB র্যামের পাওয়ার পাওয়া যাবে। আরও পড়ুন: 15,000 টাকা পর্যন্ত দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে Google Pixel 7 Pro এবং Pixel 7 স্মার্টফোনে, জেনে নিন বিস্তারিত
- 50MP রেয়ার ক্যামেরা
এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। তবে লিক রিপোর্ট অনুসারে এই মোবাইলটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। আশা করা হচ্ছে যে এই ফোনটি ট্রিপল ব্যাক ক্যামেরাসহ লঞ্চ করা হবে।
- 5,000mAh ব্যাটারি
- 44W ফাস্ট চার্জিং
Vivo Y36 4G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। আরও পড়ুন: টেক জগতে ফোল্ডেবেল ফোন লঞ্চ করতে চলেছে Nothing! Samsung-এর সঙ্গে টক্কর হতে চলেছে Nothing Fold (1) ফোনের
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












