ভারত সরকার এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয় (MCA) দ্বারা ভারতে Right to Repair কার্যকর করা হয়েছে। এই নতুন আইনের অধীনে মোবাইল ইউজাররা যে কোনও থার্ড পার্টি স্টোরে তাদের ফোন রিপেয়ার করতে পারবেন এবং সেই জন্য প্রোডাক্টের ওয়ারেন্টিতে কোন প্রভাব পড়বে না। আরও পড়ুন: Jio লঞ্চ করল JioDive VR হেডসেট, 100 ইঞ্চি স্ক্রিনে দেখা যাবে IPL, এবার ধোনি-কোহলির ছক্কা হবে আরও মজাদার
Right to Repair আইন কি?
আমরা যখন একটি নতুন মোবাইল ফোন কিনি তখন তার সাথে এক বছরের বা আরও কিছু সময়ের ওয়ারেন্টি পাওয়া যায়। এই ওয়ারেন্টির অধীনে আমাদের প্রোডাক্টে কোন ত্রুটি থাকলে আমরা আমাদের প্রোডাক্টটি ফ্রিতে রিপেয়ার করতে পারি। কিন্তু এই রিপেয়ার সার্ভিসের সুবিধা নিতে হলে সেই মোবাইলটি ওই কোম্পানিরই সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়।
Right to Repair এর অধীনে, ওয়ারেন্টি সংক্রান্ত সুবিধাগুলি পাওয়ার জন্য গ্রাহকদের একই ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে যেতে হবে না। এই আইন গ্রাহকদের তাদের এলাকার যেকোনো থার্ড পার্টি স্টোর অর্থাৎ ফোন রিপেয়ারিং শপ বা মোবাইল রিটেল স্টোরে গিয়ে তাদের মোবাইল ফোন ঠিক করার স্বাধীনতা প্রদান করে। আরও পড়ুন: 15,000 টাকা পর্যন্ত দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাবে Google Pixel 7 Pro এবং Pixel 7 স্মার্টফোনে, জেনে নিন বিস্তারিত
আগে কোন মোবাইল শপে গিয়ে ফোন রিপেয়ার করার পর ফোন কোম্পানি তাদের ওয়ারেন্টি সার্ভিস রিজেক্ট করে দিত। কিন্তু এখন উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের Right to Repair ফ্রেমওয়ার্কের আওতায় বাইরের দোকানে মোবাইল খোলার পরেও এর ওয়ারেন্টি অব্যাহত থাকবে এবং কোম্পানি থেকে ওয়ারেন্টি সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে।
চার ধরনের প্রোডাক্টে পাবেন Right to Repair এর সুবিধা
- মোবাইল ও ইলেকট্রনিক্স
- অটোমোবাইল ইকুইপমেন্ট
- কনজুমার ডিউরেবলস
- ফার্মিং ইকুইপমেন্ট
Right to Repair আইনের অধীনে সরকার চারটি সেক্টরকে ভাগ করেছে এবং সেই অনুযায়ী প্রোডাক্টগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এই চারটি খাতে স্মার্টফোন, ফিচার ফোন, ট্যাবলেট, হেডফোন, ইয়ারবাড ও ল্যাপটপের পাশাপাশি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মিক্সার-গ্রাইন্ডার, ওয়াটার পিউরিফায়ার, স্মার্ট অ্যাপ্লায়েন্স, স্কুটার, মোটরসাইকেল ইত্যাদি এবং
কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতিও অন্তর্ভুক্ত থাকবে। আরও পড়ুন: টেক জগতে ফোল্ডেবেল ফোন লঞ্চ করতে চলেছে Nothing! Samsung-এর সঙ্গে টক্কর হতে চলেছে Nothing Fold (1) ফোনের
Right to repair এর সুবিধা
- Right to repair একটি নতুন মোবাইল কেনার প্রথম দিন থেকে প্রযোজ্য হবে এবং আপনার ফোনের ওয়ারেন্টি থাকা পর্যন্ত ভ্যালিড থাকবে৷ এর জন্য কোম্পানির অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।
- স্ক্রিন ভেঙে যাওয়ার মতো জিনিসগুলি ওয়ারেন্টির আওতায় পড়ে না। এগুলি সার্ভিস সেন্টারে রিপ্লেস করা ব্যয়বহুল, তবে লোকাল দোকানে এটি খুব লো বাজেটে করতে পারে। এই ক্ষেত্রে আপনি বাইরে থেকে স্ক্রিন ইনস্টল করতে পারেন এবং কোম্পানির ওয়ারেন্টির অধীনে বাকি সুবিধাগুলি নিতে পারেন।
- যে কোন লোকাল দোকানে ফোনটি খুলে চেক করা হলেও কোম্পানি সেই ডিভাইসে সম্পূর্ণ ওয়ারেন্টির সুবিধা দেবে।
- সার্ভিস সেন্টারে যদি সেই সময়ে ফোনের কোনো পার্টস না পাওয়া যায়, তাহলে সেই ফোনের পরিবর্তে কোম্পানিকে অন্য ফোন দিতে হবে।
- সমস্ত টেক কোম্পানিকে তাদের নতুন লঞ্চ হওয়া মোবাইল এবং ফোনগুলির প্রোডাক্ট ডিটেইলস সরকারী পোর্টালে শেয়ার করতে হবে।
- প্রোডাক্টের ডিটেইলস সর্বজনীন হওয়ায় জন্য তাদের পার্টস এবং রিপেয়ার সংক্রান্ত তথ্য সাধারণ মানুষ এবং মোবাইল শপের মালিকের কাছে অ্যাক্সেসযোগ্য হবে। এতে ফোন ঠিক করা সহজ হবে।
- এছাড়াও, প্রোডাক্ট সার্ভিস, ওয়ারেন্টি এবং শর্তাবলীর বিশদ ডিটেইলসও Right to repair পোর্টালে পাওয়া যাবে।
- এই ফ্রেমওয়ার্কে যোগদানকারী কোম্পানিগুলির কাস্টমার কেয়ার নম্বরের তালিকাটিও একই ওয়েবসাইটেও পাওয়া যাবে।
এই মোবাইল ব্র্যান্ডগুলি পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে
- Samsung
- Apple
- OPPO
- Boat
- HP
- LG
- Panasonic
উপরোক্ত ব্র্যান্ডগুলি ইতিমধ্যে ভারত সরকারের এই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে এবং আগামী দিনে অন্যান্য মোবাইল কোম্পানি এবং টেক ব্র্যান্ডও রাইট টু রিপেয়ার ফ্রেমওয়ার্কের সঙ্গে তাদের এনরোল করবে বলে আশা রাখা হচ্ছে। আরও পড়ুন: Realme-এর পঞ্চম বর্ষপূর্তিতে একগুচ্ছ অফার! সেল উপলক্ষে লো বাজেটে পাবেন প্রচুর ফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছু
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন















