Highlights
- এই ফোনে 14 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে।
- Moto Edge 40 ফোনটি IP68 সার্টিফাইড।
- এই ফোনটি 30 মিনিট পর্যন্ত জলে থাকতে পারে।
Motorola আজ ভারতে তাদের একটি নতুন এবং শক্তিশালী মোবাইল ফোন Motorola Edge 40 লঞ্চ করেছে। এটি ভারতের মার্কেটে প্রথম এমন ফোন যেখানে MediaTek Dimensity 8020 চিপসেট রয়েছে। এই ফোনে অনেক আধুনিক ফিচার দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল লো বাজেট Nokia C32 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Motorola Edge 40 ফোনের দাম
Motorola Edge 40 স্মার্টফোনটি ভারতে শুধুমাত্র সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যার দাম 29,999 টাকা। এই ফোনটি 30 মে থেকে Flipkart এ Reseda Green, Jet Black এবং Coronet Blue এই তিনটি কালার অপশনে কেনা যাবে।
Motorola Edge 40 ফোনের স্পেসিফিকেশন
- 6.55″ pOLED 144Hz ডিসপ্লে
- MediaTek Dimensity 8020
- 50MP রেয়ার + 32MP সেলফি ক্যামেরা
- 4,400mAh ব্যাটারি
- স্ক্রিন – Motorola Edge 40 ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.55-ইঞ্চি FullHD + 3D কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি OLED প্যানেলে নির্মিত যা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনে 144Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এই ফোনের স্ক্রিনটি 1200নিটস ব্রাইটনেস এবং HDR10+ এর মতো ফিচার গুলি সাপোর্ট করে।
- প্রসেসর – Motorola Edge 40 হল ভারতে লঞ্চ হওয়া প্রথম এমন ফোন যা MediaTek Dimensity 8020 চিপসেট সাপোর্ট করে। এটি একটি অক্টা-কোর প্রসেসর যা 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত এবং 2.6GHz ক্লক স্পিডে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G77 MC9 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি Android 13-এ লঞ্চ করা হয়েছে, যেখানে 2 বছরের OS এবং 3 বছরের SMR আপডেট পাওয়া যায়।
- ক্যামেরা – Moto Edge 40 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে F/1.4 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল 1/1.5-ইঞ্চি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.2 অ্যাপারচারের সাথে একটি 13-মেগাপিক্সেল ম্যাক্রো ভিশন আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি – Motorola Edge 40 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,400mAh ব্যাটারি রয়েছে, যা 68W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই Motorola মোবাইল ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে মাত্র 10 মিনিট চার্জে ফোনটি সারাদিনের ব্যাকআপ দিতে পারবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











