মাত্র 999 টাকায় পাওয়া যাচ্ছে 32-ইঞ্চি টিভি, 6টি OTT অ্যাপ এবং 300টি টিভি চ্যানেলের সুবিধা! জেনে নিন অফার ডিটেইলস

Highlights

  • এটি হল Excitel এর ব্রডব্যান্ড প্ল্যান।
  • এতে 32 ইঞ্চি টিভি, 300টি চ্যানেল, ফ্রি OTT অ্যাপস এর সুবিধা রয়েছে।
  • এই প্ল্যানটি বর্তমানে দিল্লি সাবস্ক্রাইবারদের দেওয়া হচ্ছে।

ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী কোম্পানি Excitel কয়েকদিন আগে একটি নতুন এবং দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এই প্ল্যানটির শেষ তারিখ 2023 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। Smart TV with Smart Wi-Fi নামে লঞ্চ করা এই প্ল্যানে, আপনাকে মাসিক 999 টাকা দিতে হবে। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা 32 ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট LED টিভি, 6টি OTT অ্যাপ এবং 300 টি লাইভ টিভি চ্যানেল সহ 300 Mbps স্পিডে ডেটার সুবিধা পাবেন। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO K11x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Excitel কোম্পানির তরফে জানানো হয়েছে সে তারা যেভাবে “Smart TV with Smart Wi-Fi” প্ল্যানটির প্রতিক্রিয়া পেয়েছে, সেই দিকটি বিবেচনা করেই এই প্ল্যানের শেষ তারিখ বাড়ানো হয়েছে। এছাড়াও কোম্পানি বলছে যে এখন পর্যন্ত তারা এই বিশেষ অফারের আওতায় 1,000 টি টিভি সেট সেল করেছে।

Smart TV with Smart Wi-Fi প্ল্যানের ডিটেইলস

999 টাকার Smart TV with Smart Wi-Fi প্ল্যানে আপনি তখনই এই সুবিধাগুলি পাবেন যখন আপনি কোম্পানির এই প্ল্যানটির বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান নেবেন অর্থাৎ আপনাকে এক বছরের জন্য এই প্ল্যানটি বেছে নিতে হবে। সবচেয়ে ভাল বিষয়টি হল কোম্পানি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এটির সাথে কোন ইনস্টলেশন চার্জ বা অতিরিক্ত রাউটার চার্জ যোগ করা হবে না, অর্থাৎ আপনাকে শুধুমাত্র মাসিক ফি দিতে হবে। আরও পড়ুন: লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+

স্মার্ট টিভির ফিচার: এই প্ল্যানে একটি 32-ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট LED টিভিতে একটি HD রেডি ডিসপ্লে থাকবে। এই টিভিটি 10Wx2 স্পিকার, HDMI, USB, AV পোর্ট, 512MB RAM + 4GB ROM, Android 9.0 সাপোর্ট রয়েছে। শুধু তাই নয় এই টিভিতে 1 বছরের অন-সাইট ওয়ারেন্টি রয়েছে।

ফ্রি OTT অ্যাপস: Smart TV with Smart Wi-Fi প্ল্যানটিতে 6 টি ওটিটি চ্যানেল অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে Alt Balaji, Hungama Play, Hungama Music, Shemaroo, Epic On এবং Playbox TV এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে 300+ লাইভ টিভি চ্যানেলও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয় এই প্ল্যানে 300 Mbps এর হাই স্পিড ইন্টারনেটের সুবিধাও রয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্টসহ চীনে লঞ্চ হল iQOO Neo 8 সিরিজ, জেনে নিন দাম

কোম্পানির CEO এই প্ল্যানটির সম্পর্কে বলেছেন যে, বর্তমান প্রজন্ম খুব অল্প বয়স থেকেই ইন্টারনেট ব্যবহার করে সহজলভ্য এন্টারটেইনিং কনটেন্ট দেখছে। তিনি আরও বলেছেন যে Excitel-এ হাই স্পিড ইন্টারনেট অফার করে দিল্লি-এনসিআর-এর ইউজারদের জন্য একটি ভাল অপশন অফার করার জন্য চেষ্টা করা হয়।

Jio এবং Airtel এর কাছেও লো বাজেট ব্রডব্যান্ড প্ল্যান রয়েছে

Excitel ছাড়া JioFiber এবং Airtel Extreme ও 999 টাকার প্ল্যান অফার করে। Jio-এর 999 টাকার প্ল্যানে, 150 Mbps স্পিডে ডেটা 550+ টিভি চ্যানেল, সেট-আপ বক্স এবং 12 টি OTT অ্যাপে অ্যাক্সেস দেয়। আরও পড়ুন: Hotstar-এ দেখতে পাবেন এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখে থাকলে আজই দেখে নিন

অন্যদিকে Airtel 999 টাকার প্ল্যানে OTT অ্যাপ, 200 Mbps স্পিডে ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, এই প্ল্যানে Airtel Thanks App এর সুবিধাও দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here