Amazon Prime এ শীঘ্রই রিলিজ হবে এইসব সিনেমা এবং ওয়েব সিরিজ (জুলাই, 2023)

Amazon Prime Video তে অনেক দুর্দান্ত কন্টেন্ট রয়েছে। এই OTT অ্যাপে একাধিক ভাষায় আন্তর্জাতিক মৌলিক সিরিজ এবং জনপ্রিয় চলচ্চিত্রগুলির একটি দীর্ঘ তালিকা রয়েছে। জুলাই মাসে Amazon Prime Video তে একাধিক সিনেমা ও সিরিজ রিলিজ হতে চলেছে। আপনারা যারা Prime Video তে আসন্ন সিনেমা এবং সিরিজের জন্য অপেক্ষা করে আছেন, এই পোস্টটি তাদের জন্য। আরও পড়ুন: Twitter নাকি Threads কার কাছে কোন ফিচার আছে, জেনে নিন ডিটেইলস

Amazon Prime-এ রিলিজ হবে এইসব সিনেমা

Bawaal

বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের নতুন সিনেমা Bawaal শীঘ্রই OTT তে মুক্তি পেতে চলেছে৷ প্রেমকাহিনির উপর বেস করে তৈরি এই সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক নীতেশ তিওয়ারি।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Amazon Prime Video
  • স্টার কাস্ট – বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর।
  • রিলিজ ডেট – 21 জুলাই

Thandatti

এই কমেডি-থ্রিলার সিনেমাটি Amazon Prime Video তে রিলিজ হতে চলেছে। এই সিনেমাটি 23 জুন সিনেমাহলে রিলিজ করেছিল। রাম সাঙ্গাইয়া দ্বারা রচিত এবং পরিচালিত এই সিনেনায় একটি বৃদ্ধ মহিলার Thandatti (এক জোড়া সোনার কানের অলঙ্কার) নিয়ে আবর্তিত হয় যা রহস্যজনকভাবে তার শেষকৃত্যের সময় উধাও হয়ে যায়।

  • IMDb রেটিং – 9.0
  • কোথায় দেখবেন – Amazon Prime Video
  • স্টার কাস্ট – পশুপতি, রোহিণী, দীপা শঙ্কর, বিবেক প্রসন্ন।
  • রিলিজ ডেট – 14 জুলাই

Amazon Prime এ রিলিজ হবে এইসব ওয়েব সিরিজ

Made in Heaven Season 2

OTT প্ল্যাটফর্ম Amazon Prime Video Made in Heaven Season 2 এর ঘোষণা করেছে। এই সিনেমার কাহিনি দুই ওয়েডিং প্ল্যানার তারা এবং করণকে ঘিরে আবর্তিত হয়েছে।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – Amazon Prime Video
  • স্টার কাস্ট – শোভিতা ধুলিপালা এবং অর্জুন মাথুর
  • রিলিজ ডেট – জুলাই

Adhura

Adhura হল একটি হিন্দি হরর শো। এই শোতে একটি জনপ্রিয় বোর্ডিং স্কুলের ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনাগুলিকে তুলে ধরা হয়েছে। শোটির কাহিনি একটি ছাত্রকে ঘিরে আবর্তিত হয়েছে। এই শোতে হরর থ্রিলারের পাশাপাশি অভূতপূর্ব ভিজ্যুয়াল এবং অ্যাকশনের চমকও রয়েছে।

  • IMDb রেটিং – 6.7
  • কোথায় দেখবেন – Amazon Prime Video
  • স্টার কাস্ট – ইশওয়াক সিং, রসিকা দুগ্গাল, শ্রেনিক অরোরা, রাহুল দেব,জোয়া মোরানি
  • রিলিজ ডেট – 7 জুলাই

Sweet Kaaram Coffee

Sweet Kaaram Coffee সিরিজটির কাহিনি তিনজন শহুরে মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে যারা তাদের জীবনে সুখ সন্ধানে বেরিয়ে পড়ে এবং কারও হস্তক্ষেপ ছাড়াই তাদের নিজস্ব শর্তে বেঁচে থাকার লক্ষ্য রাখে। এটি একটি হালকা পারিবারিক নাটক। এই সিরিজটি তেলেগু, মালায়লাম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে।

  • IMDb রেটিং – 7.6
  • কোথায় দেখবেন – Amazon Prime Video
  • স্টার কাস্ট – লক্ষ্মী, মধু, সন্থি বালাচন্দ্রন, বালা সুরেশ, কাভিন জয় বাবু, দেব, বংশী কৃষ্ণ
  • রিলিজ ডেট – 6 জুলাই

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here