আগামী 28 আগস্ট ভারতে Vivo V29e লঞ্চ করা হবে। কোম্পানির তরফ থেকে ক্রমাগত এই ফোনটি টিজ করা হচ্ছে এবং ভিভোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টেও ফোনটির ফটো এবং ফিচার প্রোমোট করা হচ্ছে। এবার ফোনটি লঞ্চের আগেই এটির ভারতীয় দাম লিক হয়ে গেছে। এর ফলে Vivo V29e ফোনটি লঞ্চের আগেই এর দাম জানা গেছে। আরও পড়ুন: কনফার্ম হল কম দামের Realme C51 এর লঞ্চ ডেট, টিজার শেয়ার করল কোম্পানি
Vivo V29e এর দাম (লিক)
টেক আউটলুক তাদের রিপোর্টে ফোনটির লিক পোস্টার শেয়ার করেছে যেখানে ফোনটির বিভিন্ন মেমরি ভেরিয়েন্ট ও সেগুলির দাম সম্পর্কিত তথ্য লেখা আছে। লিক অনুযায়ী ভিভো ভি29ই 5জি ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা হবে এবং ফোনের 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 28,999 টাকা দামে পেশ করা হবে। লিকে বলা হয়েছে এই ফোনটি Artistic Black এবং Artistic Blue কালারে সেল করা হবে।
Vivo V29e এর স্পেসিফিকেশন
- 50MP Eye Auto Focus Selfie Camera
- 64MP OIS Rear Camera
- Qualcomm Snapdragon 695
- 44W 5,000mAh Battery
- 6.78″ 120Hz Display
ডিসপ্লে: ছVivo V29e ফোনটিতে 2402 x1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এটি কার্ভ এমোলেড ডিসপ্লে হবে এবং 120hz রিফ্রেশরেট সাপোর্ট করবে ও এতে 1300 নিটস্ পীক ব্রাইটনেস পাওয়া যাবে।
রেয়ার ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এই রেয়ার ক্যামেরায় নাইট মোড এবং পোর্ট্রেট লেন্স যোগ করা হবে।
সেলফি ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে এবং এই ক্যামেরা আই অটো ফোকাস সহ সুন্দর সেলফি তুলতে সক্ষম হবে।
প্রসেসর: Vivo V29e 5G ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর থাকবে। এই প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এর ম্যাক্সিমাম ক্লক স্পীড 2.2Ghz।
স্টোরেজ: এই ফোনে RAM 3.0 সাপোর্ট সহ 8GB RAM থাকবে। এর সাহায্যে ফোনের RAM 8GB পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ ইউজাররা মোট 16GB RAM উপভোগ করতে পারবেন। এর সঙ্গে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে শক্তিশালী 5000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
ফাস্ট চার্জিং: বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Vivo V29e 5G ফোনটিতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। এই ফিচারের মাধ্যমে মাত্র কিছুক্ষণের মধ্যেই ফোনের ব্যাটারি 0 থেকে 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










