8GB RAM সহ শীঘ্রই লঞ্চ হতে পারে Moto G24 স্মার্টফোন, গীকবেঞ্চে তালিকাভুক্ত এই ফোন

Highlights

  • গীকবেঞ্চে 8GB RAM সহ লিস্টেড হল Moto G24।
  • ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর থাকতে পারে।
  • এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএসে কাজ করতে পারে।

মোটোরোলা তাদের জি সিরিজের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে। এই সিরিজের অধীনে নতুন Moto G24 ফোন লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, তবে তার আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি স্পেসিফিকেশন সহ দেখা গেছে। চলুন জেনে নেওয়া যাক এই লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: 32MP Selfie এবং 108MP Back Camera সহ বিদেশে লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

Moto G24 এর গীকবেঞ্চ লিস্টিং

  • Moto G24 ফোনটি গীকবেঞ্চের বেঞ্চমার্ক টেস্টের সিঙ্গেল কোরে 407 পয়েন্ট এবং মাল্টি কোরে 1399 স্কোর পেয়েছে।
  • লিস্টিং থেকে এই ফোনে 2 + 6 কোর কনফিগারেশন সহ অক্টাকোর প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই চিপসেট 2.00GHz এবং 1.80Hz ক্লক স্পীডযুক্ত হতে পারে।
  • Morotola Moto G24 ফোনে মালী G52 জিপিইউ থাকবে বলে গীকবেঞ্চ থেকে জানা গেছে।
  • সব ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর থাকতে পারে।
  • এই ফোনে 7.61GB অর্থাৎ 8GB RAM থাকবে বলে জানা গেছে।
  • এছাড়া এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

Moto G24 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আপকামিং Moto G24 ফোনে এফএইচডি প্লাস এলসিডি স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90hz রিফ্রেশরেটে কাজ করবে।
  • প্রসেসর: এতে কোম্পানি এন্ট্রি লেভেল মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট যোগ করতে পারে। গীকবেঞ্চ থেকেও এই ডিটেইলস জানা গেছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম, 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার দেওয়া হবে।
  • ওএস: কোম্পানি পক্ষ থেকে এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here