BSNL এর 5টি সেরা 500 টাকা দামের প্ল্যান, জেনে নিন বিস্তারিত

সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের গ্রাহকদের জন্য নতুন এবং সস্তা প্ল্যান পেশ করে থাকে। জিও এবং এয়ারটেলকে টক্কর দেওয়ার জন্য বিগত বেশ কিছু সময় ধরে বিএসএনএল সুন্দর কিছু অফার পেশ করেছে। কোম্পানির কাছে এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে বেশি পরিমাণে ডেটা এবং ভ্যালিডিটি পাওয়া যায়। তাই আজ আমরা BSNL এর 500 টাকার চেয়ে সস্তা 5টি প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি। আরও পড়ুন: মাত্র 9999 টাকা দামে লঞ্চ করা হল 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতাসম্পন্ন এই 5G Phone

BSNL এর 500 টাকার চেয়ে সস্তা 5টি প্ল্যান

প্ল্যান
বেনিফিট
ভ্যালিডিটি
347 টাকাডেইলি 2GB ডেটা, 100 এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল56 দিন
399 টাকাডেইলি 1GB ডেটা, 100 এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল70 দিন
439 টাকামোট 300 এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল90 দিন
485 টাকাডেইলি 1.5GB ডেটা, 100 এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল82 দিন
499 টাকাপিআরবিটি, ডেইলি 1GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল75 দিন

347 টাকা দামের প্ল্যান

বিএসএনএলের 347 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। এই প্রিপেইড ডেইলি 2GB ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যান রিচার্জ করে প্রতিদিন 100 এসএমএস উপভোগ করা যায়। এছাড়া এই প্ল্যানের সঙ্গে মেসার্স অন মোবাইল গ্লোবাল লিমিটেডের প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ (পিডব্লিউএ) তে চ্যালেঞ্জেস অ্যারিনা মোবাইল গেমিং সার্ভিস ব্যাবহার করা যাবে।

399 টাকা দামের প্ল্যান

বিএসএনএলের এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল এবং রোমিং কল পাওয়া যায়। এতে ফ্রি বিএসএনএল টিউন্স সহ ডেইলি 100 এসএমএস দেওয়া হয়। এছাড়াও কোম্পানি এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 1GB ডেটা উপভোগ করা যায়।

439 টাকা দামের প্ল্যান

কোম্পানির এই প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন। এই প্ল্যানে দিল্লি এবং মুম্বাই সহ সমস্ত শহরে আনলিমিটেড লোকাল এবং রোমিং কল পাওয়া যায়। এতে মোট 300 এসএমএস দেওয়া হয়। জানিয়ে রাখি এই প্ল্যানে কোনো ইন্টারনেট সুবিধা পাওয়া যায় না।

485 টাকা দামের প্ল্যান

কোম্পানির এই প্ল্যানের ভ্যালিডিটি 82 দিন। এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড লোকাল এবং রোমিং ভয়েস কল উপভোগ করা যায়। এর সঙ্গে এই প্ল্যানে ডেইলি 1.5GB ডেটা এবং 100 এসএমএস পাওয়া যায়।

499 টাকা দামের প্ল্যান

বিএসএনএলের এসটিভি 499 টাকা দামের রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 75 দিন। এই প্ল্যানে ডেইলি 1GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড কলার টিউন পরিবর্তনের সঙ্গে ক্রিকেট পিআরভিটি এবং ক্রিকেট এসএমএস অ্যালার্ট পাওয়া যায়। এই প্ল্যান রিচার্জ করে আনলিমিটেড লোকাল এবং এসটিডি ভয়েস কল উপভোগ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here