মোটোরোলা তাদের জি সিরিজের Moto G24 Power ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। আগামী 30 জানুয়ারি ভারতের বাজারে এই নতুন ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া এবং শপিং সাইট ফ্লিপকার্টে ডিটেইলস শেয়ার করা হয়েছে। এতে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 6.6 ইঞ্চির ডিসপ্লে এবং 8GB পর্যন্ত RAM এর মতো বেশ কিছু সুন্দর স্পেসিফিকেশন পাওয়া যাবে। নিচে Moto G24 Power এর ফুল ডিটেইলস সম্পর্কে জানানো হল।
Moto G24 Power এর টিজার
- সোশ্যাল মিডিয়া সাইট এক্সে কোম্পানি Moto G24 Power ফোনের ফিচার এবং প্রিমিয়াম ডিজাইন দেখিয়ে নতুন টিজার শেয়ার করেছে।
- পোস্টে এই ফোনটি আগামী 30 জানুয়ারি লঞ্চ করার কথা বলা হয়েছে।
- শপিং সাইট ফ্লিপকার্ট, motorola.in এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোন সেল করা হবে।
- এছাড়াও ফ্লিপকার্টে ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। এখানে ফোনের সব স্পেসিফিকেশন লিস্টেড করে দেওয়া হয়েছে।
Want to experience the true power? Get ready for #MotoG24Power !
Launching 30th January @Flipkart , https://t.co/azcEfy2uaW, and all leading retail stores.#DikheMastChaleZabardast pic.twitter.com/OtyHCd8zjm
— Motorola India (@motorolaindia) January 24, 2024
Moto G24 Power এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ফ্লিপকার্ট লিস্টিং অনুযায়ী Moto G24 Power ফোনে 6.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে পাঞ্চ হোল কাটআউট থাকবে।
- প্রসেসর: ভালো পারফরমেন্সের জন্য কোম্পানি এতে মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করবে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী G52 MP2 জিপিইউ থাকবে।
- স্টোরেজ: এই ফোনটি মার্কেটে 4GB এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেখা যাবে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
- ব্যাটারি: Moto G24 Power ফএ পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি থাকবে।
- কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল সিম 4G, ব্লুটুথ v5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং এফএম রেডিও দেওয়া হবে।
- অন্যান্য: সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং এবং সুন্দর অডিও আউটপুটের জন্য এই ফোনে স্টেরিও স্পিকার সহ ডলবি অ্যাটমস ফিচার যোগ করা হবে।
- ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এ কাজ করবে।









