শাওমি রেডমি নোট 7 চীনে লঞ্চ হয়ে গেছে এবং এক মাসের মধ্যে 10 লক্ষেরও বেশি ইউনিট বিক্রিও হয়ে গেছে। এই ফোনে 48 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা আছে যা এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। ইন্ডিয়ান রেডমি ফ্যান ও স্মার্টফোন ইউজাররা দীর্ঘদিন ধরে ভারতে রেডমি নোট 7 লঞ্চ হওয়ার অপেক্ষা করছে। কিন্তু এবার খুব তাড়াতাড়ি এই অপেক্ষা শেষ হতে চলেছে। শাওমি ইন্ডিয়া অফিসিয়ালি ঘোষণা করে বলেছে রেডমি নোট 7 আগামী 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে।
48 এমপি ডুয়েল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে ওপ্পো এফ11 প্রো, জানিয়েছে কোম্পানি
রেডমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে টুইট করে রেডমি নোট 7 এর লঞ্চ ডেট জানিয়েছে। রেডমি ইন্ডিয়া তাদের টুইটে লিখেছে ব্র্যান্ডের আগামী স্মার্টফোন রেডমি নোট 7 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। প্রসঙ্গত চীনে রেডমি নোট 7 লঞ্চের সঙ্গে সঙ্গে শাওমি রেডমিকে নতুন সাব ব্র্যান্ড হিসেবে ঘোষণা করেছে এবং রেডমি নোট 7 রেডমি সাব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। চীনে হিট হওয়ার পর ফোনটি ভারতে আসার জন্য প্রস্তুত। 28 ফেব্রুয়ারি লঞ্চের পর ফোনটি মার্চ মাস থেকে ভারতে সেল শুরু হয়ে যাবে।
28 फरवरी को इंडिया में लॉन्च होगा रेडमी नोट 7#RedmiNote7 https://t.co/jUP3i1DvuX
— 91mobilesHindi (@91mobilesHi) February 14, 2019
রেডমি নোট 7
রেডমি নোট 7 গ্লাস বডিতে তৈরি করা হয়েছে যার ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেল 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ আছে। রেডমি নোট 7 এ 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য কোম্পানি এটি গোরিলা গ্লাস 5 কোটেড করেছে।
সমস্ত জিও ইউজারদের জন্য খুবই কার্যকর এই ট্রিক
এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর ক্যামেরা সেটআপ। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং সেন্সর আছে। কোম্পানি রেডমি নোট 7 এর রেয়ার ক্যামেরা সেটআপকে এআই টেকনিকযুক্ত করেছে যা লাইট, নয়েস ও ব্রাইটনেস নিজে থেকেই অ্যাডজাস্ট করে সুন্দর ফোটো ক্যাপচার করতে পারে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
রেডমি নোট 7 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং কোম্পানির ইউজার ইন্টারফেস মিইউআই 9 এর ব্যবহার আরও সুন্দর ও স্মুথ বানায়। প্রসেসিঙের জন্য রেডমি নোট 7 এ 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য রেডমি নোট 7 এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচারও সাপোর্ট করে।
শাওমি রেডমি নোট 7 ও নোট 7 প্রো ভারতে লঞ্চের আগেই জেনে নিন ফোনের সব তথ্য
শাওমি রেডমি নোট 7 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএসের সঙ্গে আইআর ব্লাস্টারও দেওয়া হয়েছে। রেডমি নোট 7 এ মিউজিকের জন্য 3.5 এমএম জ্যাক দেওয়া হয়েছে এবং এক্সটার্নাল ইউএসবি ড্রাইভের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রেডমি নোট 7 চীনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি সাপোর্ট করে। দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 জিবি মছমরি দেওয়া হয়েছে এবং রেডমি নোট 7 এর সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। রেডমি নোট 7 চীনে টোয়াইলাইট গোল্ড, ফ্যান্টাসি ব্লু ও ব্রাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











