আনলিমিটেড ডেটা এবং 15 OTT অ্যাপ সহ এসে গেছে নতুন Jio প্ল্যান, জেনে নিন দাম এবং বেনিফিট

Mukesh Ambani এর কোম্পানি Reliance Jio তাদের Jio Airfiber ইউজারদের জন্য একটি নতুন প্ল্যান পেশ করেছে। যেসব ইউজাররা ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করতে পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য এই নতুন পোস্ট পেইড ওটিটি বান্ডিল প্ল্যানটি পেশ করা হয়েছে। এছাড়া ইউজারা এই প্ল্যানের সঙ্গে 15 প্রিমিয়াম OTT অ্যাপ সহ আনলিমিটেড ডেটা অফার উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের দাম 888 টাকা রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটি জিওফাইবার এবং জিও এয়ারফাইবার উভয় ইউজারদের জন্য চালু করা হয়েছে।

888 টাকা দামের জিও এয়ারফাইবার প্ল্যানের ডিটেইলস

এই নুতুন প্ল্যানে ইউজারদের জন্য 30 এমবিপিএস ডেটা স্পীড দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স বেসিক প্ল্যান, আমাজন প্রাইম এবং জিওসিনেম প্রিমিয়ামের মতো 15টিরও বেশি গুরুত্বপূর্ণ ওটিটি অ্যাপ দেওয়া হবে। প্রিপেইড প্ল্যান ইউজাররা এবং বর্তমান ইউজারা সহজেই এই নতুন পোস্টপেইড প্ল্যানে আপগ্রেড করতে পারবেন।

এই 888 টাকা দামের প্ল্যানটি যে কোনো নতুন সাবস্ক্রাইবার বা বর্তমানে 10 এমবিপিএস অথবা 30 এমবিপিএস প্ল্যান ইউজারদের জন্য পেশ করা হয়েছে।

এছাড়া কোম্পানির সম্প্রতি চালু করা আইপিএল জিও ধন-ধনা-ধন অফারও এই প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে কোনো জিও ফাইবার বা জিও আইর ফাইবার ইউজার তাদের জিও হোম ব্রডব্যান্ড কানেকশনে 50-দিনের ডিসকাউন্ট ক্রেডিট ভাউচার পাবেন। 31 মে 2024 পর্যন্ত কার্যকর এই জিও ডিডিডি অফার মূলত টি20 সিজন উপলক্ষে পেশ করা হয়েছে।

জিও এয়ারফাইবার ধন-ধনা-ধন অফার

  • Jio AirFiber Plus ধন-ধনা-ধন অফার বর্তমানে ইন্টারনেট স্পীড বাড়ানোর জন্য পেশ করা হয়েছে।
  • জিও অনুযায়ী এই অফারের স্পীড বর্তমানে স্পীডের থেকে তিনগুন বেশি ভালভাবে চলবে।
  • যেসব নতুন ইউজাররা Jio AirFiber Plus কানেকশন নিচ্ছেন তাদের সফল রিচার্জের পর অটোমেটিক স্পীড আপগ্রেড করে দেওয়া হবে।
  • বর্তমান ইউজারা স্পীড আপগ্রেড করার পর এই প্ল্যান সম্পর্কিত Jio পক্ষ থেকে একটি কনফর্ম ইমেল এবং এসএমএস পাঠানো হবে।
  • এই অফার প্ল্যান সেইসব ইউজারদের জন্য প্রযোজ্য যারা 6 মাস বা 12 মাসের Jio AirFiber Plus প্ল্যানে রয়েছে। স্পীড বুস্টার অফার বিশেষ করে Jio AirFiber ইউজারদের জন্য যারা 5G- এবং FWA টেকনোলজির উপভোগ করছে। তবে Jio 5G সিম কার্ডের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়। এটি Jio Fibre FTTH (ফাইবার টু দা হোম) ইউজারদের জন্য প্রযোজ্য নয়।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here