OnePlus Ace 3 Pro ফোনে থাকতে পারে 6100mAh ব্যাটারি, শীঘ্রই হতে পারে লঞ্চ

এখনও পর্যন্ত চীনে OnePlus এর এস 3 সিরিজের এস 3 এবং এস 3বি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই সিরিজের আরও একটি OnePlus Ace 3 Pro মডেলে কাজ চলছে। এই ফোনটির স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে ক্রমাগত ডিটেইলস প্রকাশ্যে আসছে। এবার প্রকাশ্যে আসা সম্প্রতি লিকের মাধ্যমে এই ফোনে বড়ো ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেল সম্পর্কে।

OnePlus Ace 3 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে OnePlus Ace 3 Pro ফোন সম্পর্কে লিক শেয়ার করেছে।
  • লিক অনুযায়ী OnePlus Ace 3 Pro স্মার্টফোনে ডুয়াল-সেল ব্যাটারি দেওয়া হতে পারে। এর প্রত্যেক সেলে 2970mAh ব্যাটারি সাপোর্ট থাকতে পারে। সবমিলিয়ে এই ফোনে 5940mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই ফোনটি 6100mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ব্র্যান্ড মার্কেটিঙের জন্য এই ব্যাটারি সাইজ ব্যাবহার করবে।
  • এই ফোনে চার্জিঙের জন্য 100ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • উপরোক্ত ডিটেল সঠিক হলে OnePlus Ace 3 Pro স্মার্টফোনে বড়ো ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

OnePlus Ace 3 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিজাইন: OnePlus Ace 3 Pro স্মার্টফোনে গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে মেটাল মিডিল ফ্রেম যোগ করা হতে পারে।
  • ডিসপ্লে: OnePlus Ace 3 Pro ফোনে 6.78 ইঞ্চির 8T BOE LTPO কার্ভ এজ প্যানেল দেওয়া হতে পারে। এতে 1.5কে রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: কোম্পানি এই ফোনে 16GB LPDDR5x RAM এবং 1TB UFS 4.0 পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন ফিচার সহ 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ওএস: OnePlus Ace 3 Pro অ্যান্ড্রয়েড 14 এবং কলারওএস 14 সহ কাজ করবে বলে জানানো হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here