ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে OPPO A3 Pro, BIS সাইটে লিস্টেড হল এই ফোন

ওপ্পো তাদের এ-সিরিজের নতুন OPPO A3 Pro স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি এই ফোনটি সম্প্রতি চীনে পেশ করা হয়েছিল। এবার ভারতের ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। তাই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি BIS লিস্টিং সম্পর্কে।

OPPO A3 Pro এর বিআইএস লিস্টিং

  • বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে ওপ্পো আপকামিং ফোনটি CPH2667 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের মডেল নাম্বার ছাড়া আর কিছু জানা যায়নি। তবে এই ফোনের মডেল নাম্বার এবং নাম অন্য লিস্টিঙের মাধ্যমেও প্রকাশ্যে এসেছিল।
  • জানিয়ে রাখি বিআইএস লিস্টিঙের মাধ্যমে এই আপকামিং OPPO A3 Pro স্মার্টফোনের কোন স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, কিন্তু শীঘ্রই ভারতে এই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

OPPO A3 Pro এর স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: OPPO A3 Pro ফোনে 6.7 ইঞ্চির ফুলএচডি + OLED কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হয়েছে। এই ফোনের সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  • প্রসেসর: এই ফোনটি 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টা-কোর প্রসেসর সহ 2.6Ghz পর্যন্ত হাই ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী জি68 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8জিবি RAM+ 256জিবি স্টোরেজ, 12জিবি RAM +256জিবি স্টোরেজ এবং 12জিবি RAM +512জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও 12জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM ফিচার দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে এফ/1.7 অ্যাপচারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং 2 মেগাপিক্সেলের অন্যান্য লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: OPPO A3 Pro 5G ফোনে 67ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here