32MP Selfie ক্যামেরা এবং 144Hz pOLED স্ক্রিন সহ লঞ্চ হল নতুন Motorola Edge 2024 স্মার্টফোন

মোটোরোলা গ্লোবাল মার্কেটে তাদের ‘এজ’ সিরিজের নতুন Motorola Edge (2024) স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি আমেরিকান মার্কেটে Snapdragon 7s Gen 2 প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই ফোনে 32MP সেলফি ক্যামেরা, 68W চার্জিং এবং 144Hz pOLED ডিসপ্লে এর মতো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন Motorola Edge 2024 স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস।

Motorola Edge 2024 এর দাম

Motorola Edge 2024 স্মার্টফোন 8GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ইউএস মার্কেটে $549.99 ডলার অর্থাৎ প্রায় 45,890 টাকা দাম রাখা হয়েছে। এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।

Motorola Edge 2024 এর ইমেজ

Motorola Edge 2024 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Edge 2024 স্মার্টফোন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোন pOLED প্যানেল দিয়ে তৈরি 144Hz রিফ্রেশ রেট এবং 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Motorola Edge 2024 স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 7s Gen 2 অক্টা-কোর প্রসেসর সহ 2.4GHz ক্লক স্পীডে কাজ করবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Motorola Edge 2024 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP Sony LYT700 সেন্সর এবং 13MP Ultra wide লেন্স সহ কাজ করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপচারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 2024 স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 36 ঘণ্টা পর্যন্ত কাজ করবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 68W TurboPower ওয়্যার চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • ফিচার: Motorola Edge 2024 স্মার্টফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC এবং Bluetooth 5.2 এর মতো ফিচার রয়েছে। Motorola Edge 2024 ফোনে 21 5G Bands সাপোর্ট করে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here