ইনফিনিক্স সম্প্রতি Infinix Note 40 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এই স্মার্টফোনের দাম 19,999 টাকা রাখা হয়েছে। এবার কোম্পানি এই স্মার্টফোনের পর তাদের Note 40S স্মার্টফোনও লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই আপকামিং স্মার্টফোনের ফটো, লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
Infinix Note 40S 5G এর লঞ্চ টাইমলাইন
টিপস্টার পারাস গুগলানি এক্স (টুটার) এর শেয়ার করা ফটো মাধ্যমে জানা গেছে Infinix Note 40S স্মার্টফোন আগামী জুলাই মাসে টেক মার্কেটে লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এই স্মার্টফোনটি জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে পেশ করা হতে পারে। এই আপকামিং স্মার্টফোনটি প্রথমে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে এবং পরে ভারতীয় বাজারে পেশ করা হবে।
Infinix Note 40S 5G এর ছবি (লিক)
Infinix Note 40S 5G এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক অনুযায়ী Infinix Note 40S স্মার্টফোনে Curved AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি, কিনতি এই ফোনে 120হার্টজ রিফ্রেশ রেট এবং গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হতে পারে বলে জানা গেছে।
- প্রসেসর: Infinix Note 40S স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Helio G99 Ultimate অক্টাকোর প্রসেসর সাপোর্টেড 2.2গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে। অন্যদিকে এই ফোনে 12GB RAM এবং 8GB RAM দেওয়া হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই Infinix Note 40S স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 108MP মেইন সেন্সর সহ 2 মেগাপিক্সেলের দুটি অন্যান্য সেন্সর থাকতে পারে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Infinix Note 40S স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার সহ 20W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে।
Infinix Note 40 5G এর দাম এবং স্পেসিফিকেশন
- দাম: Infinix Note 40 5G ফোনে 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দামে 8GB RAM + 256GB Storage পাওয়া যাচ্ছে।
- ডিসপ্লে: Infinix Note 40 5G ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং এবং 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: Infinix Note 40 5G ফোন অ্যান্ড্রয়েড 14 এবং এক্সওএস 14 সহ কাজ করে। এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix Note 40 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে এফ/2.2 অ্যাপচারযুক্ত লেন্স সহ ফ্রন্ট ডুয়াল ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে।
- ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Note 40 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.75 অ্যাপচার এবং 3X জুম সহ ওআইএস ফিচার সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দুটি 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল লেন্স রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 40 5G ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ইনফিনিক্স ফোনে JBL ডুয়াল স্টিরিয় স্পিকার সাপোর্ট করে। এতে ব্লুটুথ এবং ওয়াইফাই সহ NFC ও OTG এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। এই ফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP53 রেটিং দেওয়া হয়েছে।









