নতুন Jio প্ল্যান 2024 : দেখে নিন 28 দিনের প্ল্যানের সম্পূর্ণ লিস্ট

গত বৃহস্পতিবার থেকে টেলিকম বাজারে নতুন শোরগোল শুরু হয়েছে। ভারতের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি Reliance Jio তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। এর ঠিক পরের দিন অর্থাৎ শুক্রবার Airtel তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জিও এর কম দামের এবং 28 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানের পুরনো দাম এবং নতুন দাম সম্পর্কে আলোচনা করা হল। তাই যেসব জিও ইউজারার এই ক্যাটাগরির রিচার্জ প্ল্যান ব্যাবহার করেন তাদের জন্য জিও এর নতুন 28 দিনের প্ল্যানটি কাজের হতে চলেছে।

28 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানের দাম 25 শতাংশ বৃদ্ধি

জানিয়ে রাখি জনপ্রিয় ভারতীয় টেলিকম কোম্পানি জিও কাছে 28 দিনের মোট 6টি প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানে ভারতীয় ইউজারদের 1GB, 1.5GB, 2GB, 2.5GB এবং 3GB পর্যন্ত ডেটা দেওয়া হয়। একইসঙ্গে এই সব প্ল্যানের আগের দাম 155 টাকা থেকে 399 টাকা পর্যন্ত ছিল, এখন এইগুলি দাম বেড়ে 189 টাকা থেকে 449 টাকা পর্যন্ত হয়ে গেছে।

ভ্যালিডিটিপুরনো দামনতুন দামবেনিফিট
28 দিন155 টাকা189 টাকা2GB ডেটা, ফ্রি কলিং, 100 SMS
28 দিন209 টাকা249 টাকা1GB ডেইলি ডেটা, ফ্রি কলিং, 100 SMS
28 দিন239 টাকা299 টাকা1.5GB ডেইলি ডেটা, ফ্রি কলিং, 100 SMS
28 দিন299 টাকা349 টাকা2GB ডেইলি ডেটা, ফ্রি কলিং, 100 SMS
28 দিন349 টাকা399 টাকা2.5GB ডেইলি ডেটা, ফ্রি কলিং, 100 SMS
28 দিন399 টাকা449 টাকা3GB ডেইলি ডেটা, ফ্রি কলিং, 100 SMS

 

জিওর 189 টাকা দামের প্রিপেইড প্ল্যান

জিও এর সবচেয়ে সস্তা 28 দিনের প্ল্যান আগে 155 টাকায় পাওয়া যাচ্ছিল। এবার এই প্ল্যানের দাম বেড়ে 189 টাকা হয়ে গেছে। এই প্ল্যানে ইউজারদের 2GB ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হবে।

জিওর 249 টাকা দামের প্রিপেইড প্ল্যান

কোম্পানির কাছে 209 টাকার আরও একটি প্ল্যান ছিল, এই প্ল্যানের মাধ্যমে ইউজারদের প্রতিদিন 1GB ডেটা সহ 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। যা আগামী 3 জুলাই থেকে 249 টাকার হয়ে যাবে। এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।

জিওর 299 টাকা দামের প্রিপেইড প্ল্যান

কোম্পানির নতুন প্রিপেইড ট্যারিফ প্ল্যানে 239 টাকায় 28 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের দাম 299 টাকা হয়ে গেছে। এই প্ল্যানে ইউজারদের 1.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হবে।

জিওর 349 টাকা দামের প্রিপেইড প্ল্যান

জিও এর নতুন প্রিপেইড প্ল্যানে 299 টাকার প্ল্যান এখন 349 টাকায় পাওয়া যাবে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 2GB মোবাইল ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS দেওয়া হবে।

জিওর 399 টাকা দামের প্রিপেইড প্ল্যান

আগামী 3 জুলাই থেকে কোম্পানির 349 টাকার প্ল্যান 399 টাকায় পাওয়া যাবে। এই প্ল্যানে ইউজারদের 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS দেওয়া হবে।

জিওর 449 টাকা দামের প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিও এর 399 টাকা দামের প্রিপেইড প্ল্যান 449 টাকায় পাওয়া যাবে। এই প্ল্যানে ইউজারদের সমস্ত প্ল্যানের থেকে বেশি প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS দেওয়া হচ্ছে।

Note: জানিয়ে রাখি জিও এর প্ল্যানের এই মূল্য বৃদ্ধি এখনই কার্যকর করা হয়নি, এই আগামী মাসের 3 জুলাই থেকে চালু করা হবে। যেসব ইউজারার এই পুরনো প্ল্যান আরও কিছু দিন উপভোগ করতে চান, তাঁরা আগামী 3 জুলাই এর আগে রিচার্জ করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here