Airtel recharge plan 2024 : 84 দিন ভ্যালিডিটি সহ নতুন প্ল্যানের লিস্ট

রিলায়ান্স জিওর পর ভারতী এয়ারটেল (Bharti Airtel) তাদের প্রিপেইড, পোস্টপেইড এবং ডেটা অ্যাড অন রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। কোম্পানি তাদের জনপ্রিয় 84 দিন ভ্যালিডিটির 455 টাকা, 719 টাকা এবং 839 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের দামও আগের চেয়ে বাড়িয়েছে। একই সঙ্গে ডেটা অ্যাড অন রিচার্জ প্ল্যানের দামও বাড়ানো হয়েছে। আগামী 3 জুলাই, 2024 এয়ারটেল-এর নতুন ট্যারিফ প্ল্যান চালু করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এয়ারটেলের 84 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড রিচার্জ প্ল্যান (Airtel 84 days prepaid plans) এবং নতুন ডেটা অ্যাড অন রিচার্জ প্ল্যানের দাম এবং বেনিফিট সম্পর্কে।

84 দিন ভ্যালিডিটি সহ এয়ারটেল প্রিপেইড প্ল্যান

এয়ারটেল তাদের 84 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে, দেখে নেওয়া যাক এইসব প্ল্যানের ডিটেইলস:

ভ্যালিডিটিপুরনো দামনতুন দামবেনিফিট
84 দিন455 টাকা509 টাকা84 দিনের জন্য 6GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS
84 দিন719 টাকা859 টাকাপ্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS
84 দিন839 টাকা979 টাকাপ্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS

 

এয়ারটেলের 509 টাকা দামের প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের 509 টাকা দামের প্রিপেইড প্ল্যানের দাম আগে 455 টাকা ছিল। এই প্ল্যানে 84 দিনের জন্য 6GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100 এসএমএস পাওয়া যায়।

এয়ারটেলের 859 টাকা দামের প্রিপেইড প্ল্যান

আগে এয়ারটেলের 859 টাকা দামের প্রিপেইড প্ল্যানের দাম ছিল 719 টাকা। এই প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যায়, এর সঙ্গে আনলিমিটেড কল ও প্রতিদিন 100 এসএমএস উপভোগ করা যায়।

এয়ারটেলের 979 টাকা দামের প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের 979 টাকা দামের প্রিপেইড প্ল্যানের দাম আগে 839 টাকা ছিল। এই প্ল্যানে 84 দিনের জন্য ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100 এসএমএস দেওয়া হয়।

এয়ারটেলের নতুন ডেটা অ্যাড অন প্ল্যান

কোম্পানি তাদের ডেটা অ্যাড অন প্ল্যানের লিস্টেও পরিবর্তন করেছে, এই বিষয়ে নীচে জানানো হল:

ভ্যালিডিটিপুরনো দামনতুন দামবেনিফিট
1 দিন19 টাকা22 টাকা1GB Data
1 দিন29 টাকা33 টাকা2GB Data
প্ল্যান ভ্যালিডিটি65 টাকা77 টাকা4GB Data

 

এয়ারটেলের 22 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যান

আগে 19 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যানের দাম বেড়ে এখন 22 টাকা হয়ে গেছে। এই প্ল্যানে 1 দিন ভ্যালিডিটি সহ 1GB ডেটা পাওয়া যায়।

এয়ারটেলের 33 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যান

এয়ারটেলের 33 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যানের দাম আগে ছিল 29 টাকা। এই প্ল্যানে 1 দিনের জন্য 2GB ডেটা পাওয়া যায়।

এয়ারটেলের 77 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যান

আগে 65 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যানের দাম বেড়ে এখন 77 টাকা হয়ে গেছে। এই প্ল্যানে বেস প্ল্যানের ভ্যালিডিটি সহ 4GB ডেটা পাওয়া যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here