ফ্ল্যাগশিপ ফোন তৈরির জন্য জনপ্রিয় ব্র্যান্ড ওয়ানপ্লাস সম্প্রতি তাদের নতুন OnePlus Nord 4 স্মার্টফোন লঞ্চ করেছে এবং আজ থেকে ভারতে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। যেসব গ্ৰাহকরা এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা আজ থেকেই এই ফোনটি কিনতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার ডিটেইলস সম্পর্কে।
OnePlus Nord 4 এর দাম
- 8GB RAM + 128GB Storage – ₹29,999
- 8GB RAM + 256GB Storage – ₹32,999
- 12GB RAM + 256GB Storage – ₹35,999
OnePlus Nord 4 স্মার্টফোনটি 8GB RAM এবং 12GB RAM অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 12GB RAM +256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 35,999 টাকা। এই ফোনটি Mercurial Silver, Obsidian Midnight এবং Oasis Green কালার অপশনে সেল করা হচ্ছে।
OnePlus Nord 4 এর অফার
ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট
- কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord স্মার্টফোনটির 8GB RAM+128B স্টোরেজ ভেরিয়েন্টে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
- ফোনটির 8GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টে 3,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
- একইভাবে ফোনটির 12GB RAM +256GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্টেও 3,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।
- ICICI Bank এবং OneCard এর মাধ্যমে ফোনটি কিনলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে।
নো কস্ট ইএমআই
- কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord 4 5G স্মার্টফোনটিতে 6 মাসের No Cost EMI সহ সেল করা হচ্ছে।
- ফোনটির 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট প্রতি মাসে 5,000 টাকা EMI তে সেল করা হচ্ছে।
- ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট নো কস্ট ইএমআই-এর মাধ্যমে কিনলে প্রতি মাসে 5,500 টাকা করে দাম দিতে হবে।
- স্মার্টফোনটির 12GB RAM মডেল প্রতি মাসে 6,000 টাকা EMI তে কেনা যাবে।
- ICICI, SBI, HDFC, Axis ব্যাঙ্ক এবং OneCard মাধ্যমে No Cost EMI সুবিধা পাওয়া যাবে।
অন্যান্য বেনিফিট
- কলেজ পড়ুয়াদের OnePlus Nord 4 ফোনটি কেনার সময় 600 টাকা Student Discount দেওয়া হচ্ছে।
- OnePlus Nord 4 ফোনটির সঙ্গে OnePlus Nord Buds 3 Pro কিনলে এই ইয়ারবাডসের দামে 500 টাকা ছাড় পাওয়া যাবে।
- JioPlus Postpaid ইউজাররা এই নতুন ফোনটিতে তাদের সিম ব্যাবহার করলে রিচার্জ ডিসকাউন্ট কুপন সহ 2,250 টাকা বেনিফিট পাবেন।
OnePlus Nord 4 এর ছবি
OnePlus Nord 4 এর স্পেসিফিকেশন
- 6.7-ইঞ্চির 1.5K 120Hz AMOLED ডিসপ্লে
- Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর
- 12GB RAM + 256GB
- 50MP + 8MP রেয়ার ক্যামেরা
- 16MP ফ্রন্ট ক্যামেরা
- 100W ফাস্ট চার্জিং
- 5,500mAh ব্যাটারি
ডিজাইন: OnePlus Nord 4 ফোনটি কোম্পানির প্রথম all-metal unibody 5G phone। এই ফোনের মজবুত বডি এবং প্রিমিয়াম লুক এটিকে অনবদ্য করে তোলে। কোম্পানি এতে AquaTouch টেকনোলজি যোগ করেছে, যার ফলে স্ক্রিনে জল পড়লেও এটি আঙ্গুলের টাচ চিনতে পারে। ফোনটিকে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ করার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
ডিসপ্লে: এই ফোনে 20.1:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন Super Fluid AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং Ultra HDR, 2150nits পীক ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসরে একটি 2.8GHz Cortex-X4 কোর, চারটি 2.6GHz Cortex-A720 কোর এবং তিনটি 1.9GHz Cortex-A520 কোর দেওয়া হয়েছে।
স্টোরেজ: OnePlus Nord 4 ফোনটি 8GB RAM ও 12GB RAM সহ পেশ করা হয়েছে। OnePlus RAM-Vitalization টেকনোলজি যোগ করে এই ফোনে Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে RAM এর ক্ষমতা দ্বিগুণ করা যায়। এই ফোনে 128GB এবং 256GB UFS 4.0 Storage রয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS এবং EIS সাপোর্টেড 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি OnePlus 12 সিরিজের ফোনেও এই একই ক্যামেরা পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে 112° FoV সহ 8MP Ultra-Wide Sony ক্যামেরা রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য OnePlus Nord 4 5G ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 30fps 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং এতে Time-Lapse, Dual-View, Portrait, Night ও Google lens মোড পাওয়া যায়।
ব্যাটারি: দীর্ঘ সময় পর্যন্ত পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারির সঙ্গে এই ফোনে Battery Health Engine টেকনোলজিও রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 4 বছরে এই ফোনটি 1600 বারের বেশি চার্জ করার পরেও এই ব্যাটারির হেল্থ 80% এর চেয়ে বেশি থাকবে।
ফাস্ট চার্জিং: OnePlus Nord 4 5G ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই টেকনোলজির সাহায্যে ফোনটি মাত্র 28 মিনিটের মধ্যে 1% থেকে 100% পর্যন্ত চার্জ হতে সক্ষম।
ওএস: OnePlus Nord 4 ফোনটি Android 14 এবং OxygenOS 14.0 সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 বছর ওএস এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। অর্থাৎ এই ফোনে Android 18 পর্যন্ত উপভোগ করা যাবে।










