রিলায়েন্স জিও তাদের ইউজারদের আকর্ষণ করার জন্য নতুন JioTV+ স্মার্ট টিভি লঞ্চ করেছে। এটি প্রথমে শুধুমাত্র Jio সেট-টপ বক্সের সাহায্যে চলত। জানিয়ে রাখি এই অ্যাপটি Jio Air Fiber বা JioFiber কনেকশনের সঙ্গে বান্ডল করা হয়েছিল। এই অ্যাপটির বিশেষত্ব হল এর মাধ্যমে 10টিরও বেশি ভাষায় 800টির বেশি ডিজিটাল চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যায়। এছাড়া ইউজাররা একটি লগইনের মাধ্যমে 13টিরও বেশি OTT অ্যাপ উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক JioTV+ অ্যাপটি সম্পর্কে।
JioTV+ অ্যাপের সেল এবং অন্যান্য ডিটেইলস
বর্তমানে JioTV+ অ্যাপটি Android TV, Apple TV এবং Amazon Fire OS-চালিত টিভিতেও উপভোগ করা যাবে। JioTV+ অ্যাপটি দ্রুত ভারতের সবচেয়ে বড় কনটেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হয়ে গেছে। আগে শুধুমাত্র JioTV+ অ্যাপটি JioSTB-এর মাধ্যমে চলত, এখন সমস্ত গুরুত্বপূর্ণ SmartTV OS-এর মাধ্যমে এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোডের জন্য ব্যাবহার করা যাবে।
JioTV+ অ্যাপের মাধ্যমে 10টিরও বেশি ভাষা এবং 20টিরও বেশি ধারায় 800টির বেশি ডিজিটাল টিভি চ্যানেলের অ্যাক্সেস করা যায়। এছাড়া ইউজাররা একটি লগইনের মাধ্যমে 13টিরও বেশি OTT অ্যাপের উপস্থিত কনটেন্ট উপভোগ করতে পারবেন।
এই প্ল্যানে পাওয়া যাবে JioTV+ অ্যাপের ব্যাবহার
জানিয়ে রাখি সমস্ত JioFiber এবং Jio Air Fiber ইউজাররা নতুন অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এই অ্যাপটির ব্যবহার করার জন্য ইউজারদের সাবস্ক্রিপশন নিতে হবে। যেসব ইউজাররা JioFiber পোস্টপেইড প্ল্যানগুলির মধ্যে 599 টাকা, 599 টাকা এবং এর থেকেও বেশি দামের প্ল্যানগুলিতে এবং JioFiber প্রিপেইড প্ল্যানগুলির মধ্যে 999 টাকা এবং এর থেকেও দামের প্ল্যানগুলিতে রিচার্জ করবে, তাঁরাই এই অ্যাপটি ব্যাবহার করতে পারবেন।
কিভাবে JioTV+ অ্যাপ ব্যাবহার করা যাবে?
প্রথমে Android TV, Apple TV এবং Amazon Fire TV Stick এর মাধ্যমে অ্যাপ স্টোর থেকে JioTV+ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর JioFiber/JioAirfiber রেজিস্টার মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাপটি লগইন করতে হবে। অ্যাপটি লগইন করার পর ইউজাররা অ্যাপের উপস্থিত কনটেন্ট দেখতে পারবেন।
JioTV+ অ্যাপে পাওয়া যাবে এই OTT
এই অ্যাপের মাধ্যমে JioCinema Premium, Disney+ hotstar, SonyLiv, Zee5, SunNXT, Hoichoi, Discovery+, Lionsgate Play, Fancode, ETV Win, ShemarooMe, Eros Now, Alt Balaji এর মতো OTT সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।
JIOTV+ অ্যাপে পাওয়া যাবে এই চ্যানেল
এই অ্যাপের মাধ্যমে Colors TV, ETV, Sony SAB, Star Plus, Zee TV, Aaj Tak, India TV, TV9 Bharatvarsh, ABP News, News18, Sony Ten, Sports18, Star Sports, EuroSport, DD Sports, B4U Music, 9XM, MTV, Zoom, Pogo, Cartoon Network, Nick Junior, Discovery Kids, Zee Business, CNBC TV18, ET Now, CNBC Awaaz, Aastha, Bhakti TV, PTC Simran, Sanskar এর মতো চ্যানেলগুলি দেখা যাবে।










