লঞ্চের আগেই ইন্দোনেশিয়া মার্কেটে সেল হচ্ছে Realme Note 60 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ডিটেইলস

রিয়েলমি তাদের নোট 50 আপগ্রেড ভার্সন হিসেবে Realme Note 60 স্মার্টফোনটি লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানির ইন্দোনেশিয়া ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। আগামী 30 আগস্ট থেকে ফোনটি গ্লোবাল বাজারে সেল শুরু হবে। একইসঙ্গে ফোনটি পেশ হওয়ার আগেই বেশ কিছু রিটেল ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির দাম, ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Realme Note 60 এর দাম (রিটেল লিস্টিং)

  • লোকাল রিটেল লিস্টিং অনুযায়ী Realme Note 60 ফোনটিতে 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম Rp 1,399,000 (অর্থাৎ প্রায় 7,608 টাকা) রাখা হতে পারে।
  • ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম Rp 1,599,000 (অর্থাৎ প্রায় 8,695 টাকা) রাখা হতে পারে।
  • কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এই দুটি ভেরিয়েন্ট সহ 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনও হবে। সমস্ত মডেলে ভার্চুয়াল RAM এর সুবিধা দেওয়া হবে।
  • গ্লোবাল মার্কেট ইন্দোনেশিয়ার বেশ কিছু রিটেল ওয়েবসাইটে এই স্মার্টফোনটি লঞ্চের আগেই সেল শুরু হয়ে গেছে। তবে অফিসিয়ালি ফোনটি 30 আগস্ট থেকে সেল শুরু হবে।
  • কোম্পানির ওয়েবসাইটে Realme Note 60 স্মার্টফোনটি মার্বেল ব্ল্যাক এবং ভোয়েজ ব্লু এর মতো দুটি কালার অপশনে লিস্টেড হয়েছে।

Realme Note 60 ফোনটিতে নতুন কি পাওয়া যাবে?

Realme Note 50 ফোনটির তুলনায় নতুন Note 60 ফোনটিতে মেটাল ফ্রেম দেওয়া হবে। এই ফোনটিতে আগের মডেলের 13MP সেন্সর থেকে ভালো 32MP সেন্সর থাকবে। আগের Note 50 মডেলে IP52 রেটিং দেওয়া হয়েছিল। এই নতুন ফোনটিতে IP64 রেটিং দেওয়া হবে। এছাড়াও ভার্চুয়াল RAM ফিচার এবং স্টোরেজ অপশনও আগের মডেলের থেকে আলাদা রাখা হবে। তবে ডিসপ্লে, চিপসেট এবং ব্যাটারি আগের মডেলের মতোই থাকবে।

Realme Note 60 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme Note 60 ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ 6.74 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটিতে রেনওয়াটার স্মার্ট টাচ ফিচার থাকবে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc T612 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: Realme Note 60 ফোনটিতে 10x ডিজিটাল জুম সহ 32MP প্রাইমারি ক্যামেরা এবং অন্য সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme Note 60 ফোনটিতে 10W চার্জিং সাপোর্টেড 5,000mAh সাইজ ব্যাটারি দেওয়া হবে।
  • অন্যান্য: Realme Note 60 ফোনটি জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং এবং সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here