ভিভো ক্রমাগত তাদের T3 সিরিজের সংখ্যা বাড়িয়ে চলেছে। আগামীকাল অর্থাৎ 27 আগস্ট টি3 প্রো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এবার এই সিরিজের অধীনে আরও একটি মডেল Vivo T3 Ultra নামে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড (BIS) এবং ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
Vivo T3 Ultra এর বিআইএস এবং ব্লুটুথ এসআইজি লিস্টিং
- সার্টিফিকেশন ডিটেইলস টেক আউটলুকের মাধ্যমে আপকামিং Vivo T3 Ultra স্মার্টফোনটি সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে।
- নীচে দেওয়া লিস্টিঙের মাধ্যমে আপকামিং ভিভো স্মার্টফোনটি V2426 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- ব্লুটুথ এসআইজি লিস্টিঙে ফোনটি Vivo T3 Ultra নামে দেখা গেছে।
- বিআইএস সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনটি V2426 মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে।
- দুটি সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হওয়ার ফলে মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে।
- জানিয়ে রাখি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং ফোনটির নাম এবং মডেল নাম্বার ছাড়া অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি ফোনটি সম্পর্কে অফিসিয়ালি জানানো হতে পারে।
Vivo T3 Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo T3 Pro 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, 4,500 নিটস পীক ব্রাইটনেস এবং পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন সহ 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে।
- প্রসেসর: ফোনটিতে অ্যাড্রিনো 720জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 SoC চিপসেট দেওয়া হবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে এটি AnTuTu বেঞ্চমার্কে 820k স্কোর পেয়েছে বলে জানা গেছে।
- ক্যামেরা: কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরা সেটআপে 50MP সোনী IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রাওয়াইড লেন্স থাকবে।
- ব্যাটারি: কোম্পানির পক্ষ থেকে Vivo T3 Pro 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
- অন্যান্য: Vivo T3 Pro 5G ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং সহ পেশ করা হতে পারে।









