Vivo T3 5G নাকি realme Narzo 70 Turbo? জেনে নিন 20 হাজার টাকা সেগমেন্টে কোন ফোনটি সেরা

ভারতে 20 হাজার টাকা বাজেটে realme Narzo 70 Turbo 5G ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনে 14GB Virtual RAM যোগ করা হয়েছে, যা এই সেগমেন্টের অন্য কোনো ফোনেই নেই। এই রেঞ্জেই কিছু দিন আগে Vivo T3 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই দুটি ফোন এঁকে ওপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এই দুটি ফোনের তুলনা নিচে দেওয়া হল।

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশনrealme Narzo 70 TurboVivo T3
ডিসপ্লে6.67″ FHD+ 120Hz E4 OLED6.67″ FHD+ 120Hz AMOLED
প্রসেসরMediaTek Dimensity 7300 EnergyMediaTek Dimensity 7200
স্টোরেজ12GB RAM + 256GB Storage8GB RAM + 256GB Storage
Virtual RAM14GB Dynamic RAM8GB Extended RAM
ওএসAndroid 14 + realme UIAndroid 14 + Funtouch OS
রেয়ার ক্যামেরা50MP OV50D + 2MP Portrait50MP IMX882 (OIS) + 2MP Bokeh
ফ্রন্ট ক্যামেরা16MP Selfie16MP Selfie
ব্যাটারি5,000mAh Battery5,500mAh Battery
চার্জিং45W Fast Charging44W SUPERVOOC
5G ব্যান্ড9 5G Bands8 5G Bands
ওয়াটার প্রুফIP65IP54

 

ডিসপ্লে

realme Narzo 70 Turbo 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED Esports প্যানেলে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই স্ক্রিনে 2000 নিট ব্রাইটনেস সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Rainwater Smart Touch ফিচার যোগ করা হয়েছে।

Vivo T3 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেট, 1200 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 1800 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে DT-Star2 Glass প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর

Narzo 70 Turbo ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.5 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী-জি615 জিপিইউ রয়েছে।

Vivo T3 5G ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি610 জিপিইউ যোগ করা হয়েছে।

বেঞ্চমার্ক রেজাল্ট

Benchmarksrealme Narzo 70 Turbo 5GVivo T3 5G
আনটুটু ফুল স্কোর726959715922
আনটুটু সিপিইউ স্কোর213738235132
আনটুটু জিপিইউ স্কোর150005179555
আনটুটু মেমরি স্কোর196152119964
আনটুটু ইউএক্স স্কোর167064181271
গীকবেঞ্চ সিঙ্গেল কোর10521177
গীকবেঞ্চ মাল্টি কোর29692646
পিসিমার্ক পারফরমেন্স1489511423

 

গেমিং পারফরমেন্স

Vivo T3 5G এবং realme Narzo 70 Turbo ফোনে গেম খেলার সময় কি ধরনের পারফরমেন্স পাওয়া যায় সেটি টেস্ট করার জন্য আমাদের টেস্টিং টীম উভয় ফোনে 30 মিনিট করে তিনটি গেম খেলা হয়েছে। এরপর তিনটি ফোনের ব্যাটারি ড্রপ ও ফোন হিট ডিটেইলস নিচে জানানো হল।

গেমিং পারফরমেন্স (30 মিনিট তেস রেজাল্ট)

गेमिंग परफॉर्मेंस (30 मिनट टेस्ट रिजल्ट)realme Narzo 70 Turbo 5GVivo T3 5G
COD গ্রাফিক্স সেটিংসVery HighVery High
COD-তে ফোন হিট4.1°8.7°
COD-তে ব্যাটারি ড্রপ7%6%
BGMI গ্রাফিক্স সেটিংসUltra HDRHDR
BGMI-তে ফোন হিট7.7°
BGMI-তে ব্যাটারি ড্রপ7%6%
Real Racing 3 গ্রাফিক্স সেটিংসStandardStandard
Real Racing 3-তে ফোন হিট7.7°8.2°
Real Racing 3-তে ব্যাটারি ড্রপ5%5%

 

স্টোরেজ

realme Narzo 70 Turbo ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। 14GB Virtual RAM এর মাধ্যমে এই ফোনে মোট 26GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে।

Vivo T3 5G ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনে 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে 8GB Virtual RAM যোগ করা হয়েছে, যার ফলে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ফটোগ্রাফি

রেয়ার ক্যামেরা

realme Narzo 70 Turbo 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP OV50D প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে।

অপরদিকে Vivo T3 5G ফোনেও ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ও EIS ফিচার সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

realme Narzo 70 Turbo ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 82.3° ফিল্ড অফ ভিউ এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo T3 5G ফোনেও সেলফি, ভিডিও কল ও রীল তৈরির জন্য এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 1/31″ মাপের 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

realme Narzo 70 Turbo এবং Vivo T3 উভয় ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। realme ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। অপরদিকে Vivo ফোনটিতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই দুটি ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং ক্ষমতা যাচাই করার জন্য আমরা দুটি ফোনেই টেস্ট করেছি। এই টেস্টের রেজাল্ট নিচে শেয়ার করা হল।

ব্যাটারি টেস্টrealme Narzo 70 Turbo 5GVivo T3 5G
চার্জিং স্পীড45W Fast Charging44W Fast Charging
পিসিমার্ক টেস্ট9 ঘন্টা34 মিনিট11 ঘন্টা16 মিনিট
ইউটিউব ব্যাটারি ড্রপ (30 মিনিট প্লেব্যাক)3%4%
20% থেকে 100% চার্জ টাইম64 মিনিট70 মিনিট

 

দামের তুলনা

realme NARZO 70 Turbo 5G ফোনের দাম

  • 6GB RAM + 128GB Storage – 16,999 টাকা
  • 8GB RAM + 128GB Storage – 17,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage – 20,999 টাকা

realme NARZO 70 Turbo 5G ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 16,999 এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ মিড মডেলের দাম 17,999 টাকা। একইভাবে 12GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 20,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি আগামী 16 সেপ্টেম্বর থেকে Turbo Yellow, Turbo Green এবং Turbo Purple কালারে সেল করা হবে।

Vivo T3 5G ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – 19,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 21,999 টাকা

Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির উভয় মডেলে 8GB RAM রয়েছে। এর সঙ্গে দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। Vivo T3 5G ফোনটি Cosmic Blue এবং Crystal Flake কালারে পেশ করা হয়েছে।

কোন ফোনটি বেস্ট?

Vivo T3 5G এবং realme Narzo 70 Turbo ফোনদুটি একে অপরকে করা টক্কর দিয়েছে। প্রসেসিং দুটি ফোনেরই দারুণ, তবে realme ফোনটি বেঞ্চমার্ক স্কোরের দিক থেকে কিছুটা এগিয়ে। realme ফোনে বেশি Virtual RAM রয়েছে এবং এর প্রভাব প্রসেসিঙের ক্ষেত্রেও দেখা যাবে।

এই দুটি ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশনই এক রকম। ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ও চার্জিঙের ক্ষেত্রে বেশি পার্থক্য নেই। তবে আমাদের টেস্টিঙে Vivo T3 5G ফোনটি পাওয়ার ব্যাকআপের দিক থেকে এগিয়ে রয়েছে। এই ফোনের ব্যাটারি narzo 70 turbo ফোনের তুলনায় কিছুটা বেশি চলেছে।

দামের দিক থেকে realme Narzo 70 Turbo ফোনটি বেশি সস্তা। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেল Vivo T3 5G ফোনের চেয়ে 2 হাজার টাকা বেশি সস্তা। যে দামে 8GB RAM সহ Vivo T3 5G ফোনটি পাওয়া যায় তার চেয়ে 1,000 টাকা কম দামে 12GB RAM সহ Realme ফোনটি কেনা যাবে। গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী এবং অফার দেখে যে কোনো একটি ফোন কিনতে পারেন। দুটি ফোনই সেগমেন্টে সেরা।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here