OnePlus 15R বনাম OnePlus 13R: জেনে নিন আগের চেয়ে কতটা শক্তিশালী এই নতুন স্মার্টফোন

ওয়ানপ্লাস 2025 সালের শুরুতে OnePlus 13R স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার OnePlus 15R ফোনটির মাধ্যমে এই বছরকে বিদায় জানানো হবে। OnePlus 13R ফোনের সাক্সেসার হিসাবে ভারতের বাজারে OnePlus 15R ফোনটি পেশ করা হয়েছে। এই নতুন ফোনটি ভারতের প্রথম Snapdragon 8 Gen 5 চিপসেট সহ স্মার্টফোন এবং কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের মুকুট জিতে নিয়েছে। তবে OnePlus 15R ফোনটি OnePlus 13R ফোনের চেয়ে কতটা শক্তিশালী? এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

দামের তুলনা

OnePlus 15ROnePlus 13R
12GB RAM + 256GB Storage47,999 টাকা12GB RAM + 256GB Storage42,999 টাকা
12GB RAM + 512GB Storage52,999 টাকা16GB RAM + 512GB Storage49,999 টাকা

OnePlus 15R ফোনের দাম

ভারতে OnePlus 15R ফোনটি 12GB RAM সহ দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির 256GB মেমরি সহ বেস মডেলের দাম 47,999 টাকা এবং 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 52,999 টাকা রাখা হয়েছে। ভারতে এই ফোনটি Charcoal Black, Mint Breeze এবং Electric Violet কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

OnePlus 13R ফোনের দাম

ভারতে OnePlus 13R ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 42,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ মডেল 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই দুটি মডেল যথাক্রমে 41,999 টাকা এবং 46,999 টাকা দামে সেল করা হচ্ছে। ভারতে এই ফোনটি Nebula Noir এবং Astral Trail কালার অপশনে সেল করা হয়।

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশনOnePlus 15ROnePlus 13R
ডিসপ্লে6.83″ 1.5K 165Hz AMOLED6.78″ FHD+ 120Hz AMOLED
প্রসেসরQualcomm Snapdragon 8 Gen 5Qualcomm Snapdragon 8 Gen 3
RAM12GB LPDDR5X Ultra RAM16GB LPDDR5X RAM
স্টোরেজ512GB UFS 4.1 Storage512GB UFS 4.0 Storage
রেয়ার ক্যামেরা50MP IMX906 + 8MP Ultrawide50MP LYT700 + 50MP Telephoto + 8MP Ultrawide
ফ্রন্ট ক্যামেরা32MP Selfie Camera16MP Selfie Camera
ব্যাটারি7,400mAh Battery6,000mAh Battery
চার্জিং80W SUPERVOOC80W SUPERVOOC
ডিউরেবিলিটিIP66+IP68+IP69+IP69KIP65
5G Bands13 5G Bands9 5G Bands

ডিসপ্লে

OnePlus 15R ফোনে 19.8:9 আসপেক্ট রেশিও এবং 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে TÜV Rheinland ইন্টেলিজেন্ট আই কেয়ার 5.0 সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।

OnePlus 13R ফোনে 19.8:9 আসপেক্ট রেশিও এবং 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LTPO 4.1 স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz ফ্লেক্সিবল রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass GG7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

OnePlus 15R 5G ফোনটি Android 15 বেসড OxygenOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি এটি ভারতের প্রথম এই প্রসেসর সহ স্মার্টফোন। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 8 সিরিজের GPU দেওয়া হয়েছে।

OnePlus 13R 5G ফোনটিও Android 15 বেসড OxygenOS 15.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে প্রসেসিঙের জন্য 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.27GHz থেকে 3.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারে। ভালো গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 750 GPU রয়েছে।

এই ফোনদুটি রিয়েল লাইফ ব্যাবহারের ক্ষেত্রে কেমন পারফর্ম করে তা জানার জন্য আমাদের টীম উভয় ফোনে কিছু টেস্ট এবং বেঞ্চমার্ক অ্যাপ রান করেছে। নিচে এইসব টেস্টের রেজাল্ট শেয়ার করা হল।

টেস্ট স্কোরOnePlus 15ROnePlus 13R
আনটুটু স্কোর29,57,22917,09,077
গীকবেঞ্চ মাল্টি-কোর9,3636,572
গীকবেঞ্চ সিঙ্গেল-কোর2,8512,210
বার্ন‌আউট বেঞ্চমার্ক53.5%67.8%
পিসিমার্ক পারফরমেন্স স্কোর14,58315,317

 

স্টোরেজ

OnePlus 15R 5G ফোনে 12GB RAM দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে LPDDR5X Ultra RAM টেকনোলজি যোগ করা হয়েছে, যা ফাস্ট এবং ল্যাগ ফ্রি মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম। ভারতে এই ফোনটি 256GB এবং 512GB স্টোরেজ অপশনে সেল করা হয়। উভয় মডেলে UFS 4.1 Storage টেকনোলজি রয়েছে, ফলে ফাস্ট ডেটা ট্রান্সফার করা যায়।

ভারতে OnePlus 13R 5G ফোনটির 12GB RAM এবং 16GB RAM মডেল সেল করা হয়। ফোনটির 12GB RAM মডেলে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং 16GB RAM ভেরিয়েন্টে 512GB মেমরি যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage টেকনোলজি রয়েছে।

ব্যাটারি

ভারতের বাজারে OnePlus 15R 5G ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 18 ঘন্টা, 13 মিনিট PCMark Battery টেস্ট স্কোর পেয়েছে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 49 মিনিট সময় লেগেছে।

OnePlus 13R 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হতে 47 মিনিট সময় লেগেছে। এছাড়া এই ফোনটির PCMark battery স্কোর ছিল 14 ঘন্টা, 42 মিনিট।

ব্যাটারি ক্যাপাসিটি এবং বেঞ্চমার্ক টেস্ট ছাড়া রিয়েল লাইফ ব্যাবহারের ক্ষেত্রে এই দুটি ফোনের ব্যাটারি কেমন রেজাল্ট দেয় তা দেখার জন্য আমরা দুটি ফোনে আধ ঘন্টা করে গেম খেলে দেখেছি। এর ফলাফল নিচে দেওয়া হল।

ব্যাটারি ড্রপ(30 मिनट गेमिंग)OnePlus 15ROnePlus 13R
BGMI6%5.3%
COD:Mobile7%5%
Real Racing 36%5%

 

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 15R 5G ফোনটিতে DetailMax engine দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX906 OIS সেন্সর এবং 112° FoV ও f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

OnePlus 13R 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP LYT700 OIS প্রাইমারি সেন্সর, f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here