OnePlus Nord 6 Vs Nord 5: দেখে নিন এই দুটি ফোনের দাম এবং স্পেসিফিকেশনের তুলনা

ভারতে অফিসিয়ালি OnePlus Nord 6 ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ এই ফোনটি 38,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। এই নতুন ফোনটি গত বছর পেশ হ‌ওয়া OnePlus Nord 5 ফোনটির সাক্সেসার হিসাবে বাজারে আনা হয়েছে, যা এখনও 33,999 টাকা দামে সেল করা হয়। এই দুটি স্মার্টফোন একে অপরের চেয়ে কতটা আলাদা এবং কোন ফোনটি বেশি শক্তিশালী তা জানার জন্য আমরা এই দুটি ফোনের তুলনা করেছি। দাম এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের ভিত্তিতে এই তুলনা করা হয়েছে। নিচে OnePlus Nord 6 এবং OnePlus Nord 5 ফোনের তুলনামূলক আলোচনা শেয়ার করা হল।

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশনOnePlus Nord 6OnePlus Nord 5
ডিসপ্লে6.78″ 1.5K 165Hz AMOLED6.83″ 1.5K 144Hz AMOLED
প্রসেসরQualcomm Snapdragon 8s Gen 4Qualcomm Snapdragon 8s Gen 3
RAM12GB LPDDR5X RAM12GB LPDDR5X RAM
স্টোরেজ256GB UFS 4.1 Storage512GB UFS 3.1 Storage
রেয়ার ক্যামেরা50MP LYT600 + 8MP UltraWide50MP LYT700 + 8MP UltraWide
ফ্রন্ট ক্যামেরা32MP Selfie50MP Selfie
ব্যাটারি9,000mAh battery6,800mAh battery
চার্জিং80W SUPERVOOC + 27W Reverse80W SUPERVOOC + 5W Reverse
IP রেটিংIP66, IP68, IP69, IP69KIP65

 

ডিসপ্লে

OnePlus Nord 6 ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটির ডিসপ্লে 3840Hz PWM ডিমিং এবং 3600nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনে Aqua Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও অনায়াসে এই ফোনটি ব্যাবহার করা যাবে। এতে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিসপ্লের সুরক্ষার জন্য Gorilla Glass Victus+ কোটিং দেওয়া হয়েছে।

OnePlus Nord 5 ফোনে 2800 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।

স্ক্রিনের দিক থেকে নতুন OnePlus Nord 6 ফোনটি আগের OnePlus Nord 5 ফোনের চেয়ে যথেষ্ট অ্যাডভান্স। এই ডিসপ্লের হাই রিফ্রেশ রেট স্মুথ স্ক্রলিং ও সুন্দর গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এছাড়াও হাই ব্রাইটনেসের দৌলতে দারুণ আউটডোর ভিজিবিলিটিও উপভোগ করা যাবে।

পারফরমেন্স

OnePlus Nord 6 5G ফোনটি Android 16 বেসড OxygenOS 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.02GHz থেকে 3.21GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 23,66,913 AnTuTu Score পেয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 825 GPU দেওয়া হয়েছে।

OnePlus Nord 5 5G ফোনটি Android 15 বেসড OxygenOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে, যা 2.0GHz থেকে 3.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 14,81,616 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 GPU রয়েছে।

নতুন OnePlus Nord 6 5G ফোনটির প্রসেসর আগের Nord 5 ফোনের চেয়ে ফাস্ট। আমাদের টেস্টিঙে উভয় ফোনের আনটুটু স্কোরের পার্থক্য প্রায় 8 লক্ষ। এছাড়াও Nord 6 ফোনে ব্যাবহৃত 33147mm² হীট ডিসিপেশন এরিয়া Nord 5 ফোনটির 32207mm² এর চেয়ে বড়, যা ভালোভাবে হেভি পারফরমেন্স এবং গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 6 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT600 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। অপরদিকে OnePlus Nord 5 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT700 সেন্সরের সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Nord 6 ফোনে 32MP এবং Nord 5 ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরাই f/2.0 অ্যাপার্চার এবং 90° FoV সাপোর্ট করে।

ক্যামেরা সেগমেন্টে OnePlus Nord 6 ফোনটি আগের Nord 5 ফোনের চেয়ে কিছুটা পিছিয়ে। কোম্পানির পক্ষ থেকে নতুন ফোনটির পারফরমেন্স আপগ্রেড করা হলেও ক্যামেরায় কম্প্রোমাইজ করা হয়েছে। Nord 5 ফোনের LYT-700 সেন্সর লো লাইট কন্ডিশনে Nord 6 ফোনের LYT-600 সেন্সরের চেয়ে ভালো কাজ করে এবং ভালো ডায়নামিক রেঞ্জ দিতে সক্ষম। এছাড়াও Nord 5 ফোনে 24mm ফোকাল লেন্থ পাওয়া যায়, যা Nord 6 ফোনের 26mm লেন্সের চেয়ে বেশি ওয়াইড ও কম ডিস্টর্শন সহ শট ক্যাপচার করতে পারে।

ব্যাটারি

OnePlus Nord 6 ফোনটি কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 9,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20 ঘন্টা, 46 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সাধারণ ব্যাবহারে এই ফোনটি 2.5 দিন পর্যন্ত কাজ করতে পারবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ করতে 65 মিনিট সময় লেগেছে। এছাড়াও এই ফোনটি 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OnePlus Nord 5 ফোনে 6,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 11 ঘন্টা, 50 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি মাত্র 49 মিনিটে 20% থেকে 100% পর্যন্ত চার্জ হয়েছে। এছাড়াও এই ফোনে 5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে।

ব্যাটারির দিক থেকে OnePlus Nord 6 ফোনটি অনেকটাই এগিয়ে। ক্যাপাসিটি এবং ব্যাক‌আপ সম্পর্কে ওপরে জানানো হয়েছে। এছাড়াও Nord 5 ফোনে 4 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে এবং Nord 6 ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে।

দামের তুলনা

ভেরিয়েন্টOnePlus Nord 6OnePlus Nord 5
8GB RAM + 256GB Storage38,999 টাকা31,999 টাকা
12GB RAM + 256GB Storage41,999 টাকা34,999 টাকা
12GB RAM + 512GB Storage_37,999 টাকা

 

কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord 5 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 8GB + 256GB মডেলের দাম রাখা হয়েছিল 31,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 12GB RAM সহ 256GB মডেল 34,999 টাকা এবং 512GB মডেল 37,999 টাকা দামে পেশ করা হয়েছিল। জানিয়ে রাখি এই ফোনটির তিনটি মডেলের দাম‌ই বর্তমানে 2,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে ফোনটির স্টার্টিং প্রাইস হয়ে গেছে 33,999 টাকা।

OnePlus Nord 6 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB RAM + 256GB Storage মডেলের দাম রাখা হয়েছে 38,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 12GB RAM ও 256GB মেমরি সহ টপ মডেল 41,999 টাকা দামে পেশ করা হয়েছে। অর্থাৎ Nord 6 ফোনের দাম Nord 5 ফোনটির চেয়ে 5,000 টাকা বেশি।

সমস্ত স্পেসিফিকেশন বিচার করে বলা যায় 5 হাজার টাকা বেশি খরচ করে OnePlus Nord 6 ফোনটি কেনাই বুদ্ধিমানের কাজ হবে। বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট, আপগ্ৰেডেড প্রসেসর এবং স্ট্রং বিল্ড কোয়ালিটি Nord 6 ফোনটিকে Nord 5 ফোনটির যথাযথ সাক্সেসার করে তোলে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here