লঞ্চের আগেই প্রকাশ্যে এল Moto G75 ফোনের স্পেসিফিকেশন, ডিজাইন এবং কালার অপশন

সম্প্রতি Moto তাদের G85 ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের অধীনে নতুন G75 মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমরা এই আপকামিং ফোনটির বেশ কিছু রেন্ডার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। আমরা ইন্ডাস্ট্রি বিশ্বস্ত সোর্সের মাধ্যমে এই ফোনটি সম্পর্কে তথ্য পেয়েছি। ফোনটির স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে আপকামিং ফোনটি G85 ফোনটি ছোটো ভেরিয়েন্ট হতে চলেছে। চলুন বিস্তারিত জেনেব নেওয়া যাক Moto G75 ফোনটির প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।

Moto G75 এর ডিজাইন

  • রেন্ডার থেকে পরিষ্কার বোঝা গেছে G75 ফোনটির ডিজাইন আগের Motorola ফোনের মতোই লাগছে।
  • Moto G85 ফোনটির ছোটো ভেরিয়েন্ট Moto G75 ফোনটির পিছনে ফ্ল্যাট কর্নার এবং কম বেজাল থাকবে। সেলফির জন্য মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে।
  • ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন (এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করতে পারে) রয়েছে। তবে সিম ট্রে সেকশন বাঁদিকে রয়েছে।
  • Moto G75 ফোনটিতে একটি বক্সি চেসিস রয়েছে, তবে এটি একটি বাজেট সেগমেন্টের মডেল বলে পলিকার্বোনেট বডি দেওয়া হতে পারে।
  • ফোনটির ব্যাক প্যানেলের উপড়ের বাঁদিকে একটি চারকোণা মডিউল রয়েছে এবং এতে ডুয়েল ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাকে মোটো লোগো রয়েছে। মডিউলের মধ্যে ’50MP’ কথাটি লেখা রয়েছে।
  • এই ফোনটি ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে পেশ করা হতে পারে। এতে লেদার ব্যাক প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Moto G75 এর স্পেসিফিকেশন

  • রেন্ডার ইমেজের মাধ্যমে ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
  • ডিউরেবিলিটি: Moto G75 ফোনটিতে IP68 রেটিং এবং মিলিটারি গ্রেড ও জলেও সুরক্ষা পাওয়া যাবে।
  • ক্যামেরা: ফোনটিতে 50MP Sony LYT600 প্রাইমারি ক্যামেরা এবং এতে OIS সাপোর্ট করবে।
  • ডিসপ্লে: Motorola G75 ফোনটিতে 6.8-ইঞ্চির দীর্ঘ FHD+ ডিসপ্লে এবং ফোনটিতে ডলবি অ্যাটমস সাপোর্ট থাকবে।
  • প্রসেসর: তবে এই ফোনটির চিপসেট সম্পর্কে জানা যায়নি কিন্তু এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন SoC হবে।
  • এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি, কিন্তু খুব শীঘ্রই এই সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

কত হতে পারে Moto G75 এর সম্ভাব্য দাম

Moto G75 ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো লিক সামনে আসেনি। যদি আমরা মনে করি আপকামিং ফোনটি Moto G85 ফোনটির ডাউনগ্রেড ভার্সন হবে। তবে এর দাম 15,000 টাকা কাছাকাছি রাখা হতে পারে। এছাড়া এর বেস মডেল ছাড়াও আরও মডেল পেশ করা হতে পারে।

কবে হতে পারে লঞ্চ Moto G75?

এখনও পর্যন্ত অফিসিয়ালি Moto G75 ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, কিন্তু কোম্পানি ফেস্টিভ সিজন অর্থাৎ দীপাবলির আশেপাশে ফোনটি লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here