কয়েক সপ্তাহ আগেই রেডমি তাদের 14C 4G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি এবার এই ফোনের 5জি মডেল নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি Redmi 14C 5G নামে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটির ভারতীয় মডেল দেখা গেছে, টাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
Redmi 14C 5G এর গীকবেঞ্চ লিস্টিং
- মাই স্মার্ট প্রাইস গীকবেঞ্চ সাইটে আপকামিং Redmi 14C 5G ফোনটি স্পট করেছে। এই ফোনটি 2411DRN471 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- ফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 917 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 2,182 স্কোর করেছে।
- এই ফোনটিতে 8GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে। তবে লঞ্চের সময় আরও অপশন পেশ করা হতে পারে।
- মাদারবোর্ড সেকশনে ‘পেরট’ নাম দেখা গেছে, তাই এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 SoC চিপসেট দেওয়া হতে পারে। এটি 1.96GHz এ 6 কোর এবং 2.21GHz এ দুটি কোর সহ কাজ করবে।
- লিস্টিং অনুযায়ী ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।
Redmi 14C 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
গত মাসে TENAA সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।
- ডিসপ্লে: Redmi 14C 5G ফোনটিতে 720 x 1640 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88-ইঞ্চির এইচডি + LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: ফোনটিতে 2.36 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর হবে বলে আশা করা হচ্ছে।
- স্টোরেজ: Redmi 14C 5G ফোনে 4GB, 6GB, 8GB এবং 12GB RAM এবং 64GB, 128GB, 256GB ও 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। একইভাবে ভারতীয় মডেলে প্রায় 256GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এতে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
- ব্যাটারি: Redmi 14C 5G ফোনে 5,060এমএএইচ রেডিট ভ্যালু সাইজ ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ফাস্ট চার্জিং সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।











