Motorola ইউরোপের বাজারে তাদের নতুন Moto G47 Power স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। বড় ব্যাটারি এবং 108MP প্রাইমারি ক্যামেরা সহ এই ফোনটি কোম্পানির Moto G47 সিরিজের অধীনে পেশ করা হয়েছে। কোম্পানির ইউকে ওয়েবসাইটে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন লিস্টেড করে দেওয়া হয়েছে। অন্যান্য বাজারে এই ফোনটি কবে লঞ্চ করা হবে বা আদৌ হবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Moto G47 Power ফোনের স্পেসিফিকেশন
Moto G47 Power ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,050nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Water Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যাবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে। এছাড়াও এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশনের পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য Moto G47 Power ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 4GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। এর পাশাপাশি এই ফোনে RAM Boost ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Moto G47 Power ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.7 অ্যাপার্চারযুক্ত ও 3x লসলেস জুমের ক্ষমতাসম্পন্ন 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির 7,000mAh ব্যাটারি। এটির রেটেড ক্যাপাসিটি 6,790mAh বলে জানানো হয়েছে। Moto G47 Power ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 6W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
Moto G47 Power ফোনে Dolby Atmos সাপোর্টেড স্টেরিও স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং NFC রয়েছে। যেসব ইউজাররা দৈনন্দিন ব্যাবহারের জন্য দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপের ক্ষমতাসম্পন্ন একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য বড় ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ এই ফোনটি যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে।
Moto G47 Power ফোনের দাম
Motorola ইউকেতে তাদের Moto G47 Power ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ সহ 299.99 পাউন্ড অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 36,000 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনটি Pantone Nautical Blue, Pantone Capri এবং Pantone Impenetrable কালার অপশনে লিস্টেড করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে আপাতত ফোনটি কেনার বদলে শুধুমাত্র স্পেসিফিকেশন দেখার অপশন পাওয়া যাচ্ছে। শীঘ্রই এই ফোনের সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে আপাতত Moto G47 Power ফোনের ইউরোপীয় দাম এবং স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। ভারতের বাজারে ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।











