গত মাসে ভিভো ভারতীয় বাজারে তাদের Vivo Y300+ 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের Vivo Y300 5G স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। সম্প্রতি এই ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এবার আমরা ভিভো Y300 5G ফোনের স্পেসিফিকেশন ও কালার জানার পাশাপাশি ছবিও পেয়েছি। আমরা টেক ইন্ডাস্ট্রির জনপ্রিয় টিপস্টার ঈশান আগরওয়ালের মাধ্যমে এই তথ্য জানতে পেরেছি। তাঁর বক্তব্য অনুযায়ী ফোনটি আগামী দুই সপ্তাহের মধ্যেই ভারতে লঞ্চ করা হবে।
Vivo Y300 5G এর ডিজাইন এবং কালার অপশন
আমাদের পাওয়া Vivo Y300 5G ফোনের এক্সক্লুসিভ ছবি অনুযায়ী ফোনটির ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। একইভাবে ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। একইসঙ্গে ফোনের নীচের দিকে টাইপ-সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল যোগ করা হবে। এছাড়াও ফোনটি ফ্ল্যাট ডিজাইন এবং রেয়ার প্যানেলে ভার্টিক্যাল রেয়ার ক্যামেরা ও AI Aura সহ পেশ করা হবে। অন্যদিকে ক্যামেরা মডিউলের পাশেই ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট থাকবে।
Vivo Y300 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y300 5G ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও 1,200-নিট পীক লোকাল ব্রাইটনেস দেওয়া হবে। এছাড়াও ফোনে স্টেরিও স্পিকার যোগ করা হবে।
- প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর থাকবে। মনে করিয়ে দিই 2023 সালের 26 জুন এই প্রসেসর পেশ করা হয়েছিল। এতে 2200 মেগাহার্টস 2 কোর কর্টেক্স-এ78 এবং 2000 মেগাহার্টস 6 কোর কর্টেক্স-এ55 রয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হবে। এছাড়াও ফোনটিতে স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড অপশন থাকবে এবং এর সাহায্যে 1টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার প্যানেলে ডুয়েল এবং ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা থাকবে। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে AI Aura Light সহ 50 মেগাপিক্সেল সোনী IMX882 মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। এছাড়াও ফোনে IP64 রেটিং সহ বিভিন্ন এআই ফিচার থাকবে। এছাড়াও এতে এআই ইরেজ, এআই ইনহ্যান্স, এআই সুপারমুন, এআই ডকুমেন্ট, এআই অরা লাইট পোট্রেটের মতো বিভিন্ন ফিচার দেওয়া হবে।










