3500 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে Vivo Y200e 5G স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস

এই বছর ফেব্রুয়ারি মাসে ভিভো তাদের ডিউরেবল ইকো ফাইবার লেদার ফিনিশ সহ Vivo Y200e 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফার কুপন ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাবে। এছাড়া নো কোস্ট EMI এবং এক্সচেঞ্জ অপশনের সাহায্যে ফোনটি আরও কম দামে কেনা যাবে। তাই যেসব ইউজাররা নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y200e 5G স্মার্টফোনের নতুন দাম, সমস্ত অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y200e 5G এর অফার এবং দাম

  • কোম্পানি তাদের Vivo Y200e 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করেছিল। এই দুটি মডেলেই 3,500 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
  • এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনে 2,000 টাকার কুপন ডিসকাউন্ট এবং 1,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই অফারের পর ফোনটি মাত্র 16,499 টাকা দাম হবে।
  • এই ফোনের টপ মডেল 8GB RAM +128GB স্টোরেজ অপশনে 1,500 টাকা কুপন এবং 1,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই অফারের পর ফোনটি মাত্র 17,999 টাকা দাম হবে।
  • Vivo Y200e 5G ফোনের দুটি মডেলে 19,999 টাকা এবং 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • জানিয়ে রাখি ব্যাঙ্ক অফার 1,000 টাকা ফ্ল্যাট এবং 1,500 টাকা EMI ট্রানজেকশোনে উপর দেওয়া হচ্ছে। এই অফার এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই এর মতো বড় ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
  • যেসব ইউজাররা নো কোস্ট EMI এর সাহায্যে ফোনটি কিনতে চাইছেন, তাঁরা 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে ফোনটি কিনে নিতে পারবেন।
  • এক্সচেঞ্জ অফার হিসেবে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 19,600 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।

কোথা থেকে কেনা যাবে?

এই পোস্টে জানানো সমস্ত অফার সহ শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হচ্ছে। নিচে আমাজন লিঙ্ক শেয়ার করা হল। ইউজাররা এই লিঙ্কের মাধ্যমে সমস্ত অফার দেখে নিতে পারবেন। এছাড়া এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরের মাধ্যমেও সেল করা হচ্ছে। তবে এখানের দাম এবং অফার সম্পূর্ণ আলাদা রয়েছে।

আমাজন লিঙ্ক

Vivo Y200e 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y200e 5G ফোনে 6.67 ইঞ্চির স্যামসাঙ E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 394ppi পিক্সেল ডেনসিটি এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর চিপসেট সহ পেশ করা হয়েছিল। vivo Y200e 5G ফোনটি ভারতের বাজারে 6GB / 8GB এলপিডিডিআর4এক্স RAM, 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এবং 128GB ইউএফএস স্টোরেজ দেওয়া হয়েছে। অর্থাৎ মোট 16GB স্টোরেজ পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y200e 5G ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স ও একটি ফ্লিকার লেন্স সহ এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএস এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হয়েছিল। এতে আপগ্রেড দেওয়া হয়েছে।
  • অন্যান্য: কানেক্টিভিটির জন্য ফোনে ডুয়েল সিম, 5G, 4G, ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here