কেমন হবে Vivo Y300 5G ফোনের ডিজাইন এবং অফার? প্রকাশ্যে এল নতুন পোস্টার

গত মাসে ভিভো তাদের Vivo Y300 Plus 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে Vivo Y300 5G ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আপকামিং ফোনের টিজার লঞ্চ করা হয়েছিল। একইরকম আরও একটি পোস্টার প্রকাশ্যে এসেছে, এই পোস্টারের মাধ্যমে ফোনের রিয়েল ডিজাইন এবং ফোনটি লঞ্চের পর অফার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Vivo Y300 5G ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Vivo Y300 5G এর ডিজাইন, কালার এবং অফার

  • নতুন পোস্টারের ইমেজ অনুযায়ী আপকামিং Vivo Y300 5G ফোনে ফ্ল্যাট রেয়ার এবং সাইড প্যানেল দেওয়া হবে।
  • ফোনটির ব্যাক প্যানেলে একটি পিল-শেপ্ড ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে দুটি রাউন্ড স্কোয়ার্কেল ইন্টারনাল ইউনিট এবং একটি LED রিং দেওয়া হয়েছে। প্রতিটি ইন্টারনাল ইউনিটে দুটি ক্যামেরা সেন্সর দেখা গেছে।
  • প্রকাশ্যে আসা ছবির মাধ্যমে ফোনটি সিলভার/গ্রে, ডার্ক ব্লু/পার্পল এবং গ্রিন এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ হবে বলে আভাস পাওয়া গেছে।
  • Vivo Y300 5G মডেলের জন্যও Y300 Plus 5G ফোনের মতোই ইটস মাই স্টাইল ট্যাগলাইন ব্যাবহার করা হয়েছে।
  • এই আপকামিং ফোনটি আনবোর্ড AI ক্ষমতা সহ লঞ্চ হতে চলেছে।

পোস্টারে দেওয়া তথ্য অনুযায়ী এই Vivo Y300 5G ফোনের অফার হিসেবে ফ্ল্যাট 2,000 টাকা ডিসকাউন্ট, ইজি টু অন EMI স্কিম (43 টাকা প্রতিদিন), 1,499 টাকার ভিভো TWS 3e ANC ইয়ারবাডস এবং লঞ্চের সময় V-শিল্ড প্রোটেকশন দেওয়া হবে বলে লেখা রয়েছে। জানিয়ে রাখি বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে এই ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে বলে জানা গেছে।

Vivo Y300 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

লঞ্চের আগেই আমরা আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছিলাম। এই স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা হল।

  • ডিসপ্লে: Vivo Y300 5G ফোনে ⁠6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে বলে জানা গেছে।
  • প্রসেসর: আপকামিং Vivo Y300 5G ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টস হাই ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: Vivo Y300 5G ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে ভার্চুয়াল RAM ফিচার থাকতে পারে। একইসঙ্গে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y300 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল IMX882 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 32MP ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y300 5G ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here