গত বছর ডিসেম্বর মাসে Samsung ভারতে তাদের Galaxy A25 5G ফোনটি লঞ্চ করেছিল। 26,999 টাকা দামের এই ফোনে 8GB RAM, 50MP Camera এবং 5,000mAh Battery রয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সাক্সেসার হিসাবে Galaxy A26 5G স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটির রেন্ডার ইমেজ ইন্টারনেটে লিক হয়ে গেছে। এই ছবি সামনে আসার ফলে লঞ্চের আগেই Samsung Galaxy A26 ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে।
Samsung Galaxy A26 ফোনের ডিজাইন (লিক)
ফ্রন্ট প্যানেল
রেন্ডার ইমেজ থেকে জানা গেছে Samsung Galaxy A26 ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে কিছুটা ব্যাকডেটেড হয়ে গেছে। ছবি দেখে জানা গেছে Galaxy A26 ফোনে ফ্ল্যাট প্যানেল সহ স্ক্রিন দেওয়া হবে এবং এই স্ক্রিনের তিন দিকে ন্যারো বেজল থাকবে ও নিচের দিকে চওড়া চীন পার্ট দেওয়া হবে।

ব্যাক প্যানেল
Galaxy A26 5G ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের বাইরের দিকে এলইডি ফ্ল্যাশ অবস্থিত। ব্যাক প্যানেলে নিচের দিকে Samsung এর ব্র্যান্ডিং যোগ করা হয়েছে। নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে এই ফোনের রেয়ার প্যানেলে গ্লাস ব্যাক দেওয়া হতে পারে।
সাইড ফ্রেম
Samsung Galaxy A26 ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন অবস্থিত। ফোনটির নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। ফোনের বাঁদিকের প্যানেলে ওপরের দিকে সিম ট্রে যোগ করা হয়েছে। লিক থেকে জানা গেছে এই ফোনটির ডায়মেনশন হবে 164 x 77.5 x 7.7 মিমি।
Samsung Galaxy A26 ফোনের স্পেসিফিকেশন (লিক)
সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy A26 ফোনটি দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে ফোনটিতে Exynos 1280 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে 6GB RAM থাকবে বলে জানা গেছে। এই ফোনটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, তবে Samsung Galaxy A26 ফোনে 6.64-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
Samsung Galaxy A25 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy A25 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ওয়াটার ড্রপ নচ 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 1000 নিটস ব্রাইটনেস এবং সুপার এমোলেড প্যানেল রয়েছে।
- প্রসেসর: এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্যামসাঙের নিজস্ব এক্সিনস 1280 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: ভারতে এই ফোনটি 8GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এর সঙ্গে এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
- ক্যামেরা: Samsung Galaxy A25 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ওআইএস ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
- কানেক্টিভিটি: এই ফোনে 12 5G ব্যান্ড সাপোর্ট পাওয়া যায়। এছাড়াও এতে ডুয়েল সিম, Wi-Fi ও ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
- সিকিউরিটি: সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ও ওয়ানইউআই এ কাজ করে।










