সস্তা স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় ব্র্যান্ড টেকনো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এই ফোনটি TECNO POP 9 নামে লঞ্চ হবে। এটি ভারতের MediaTek G50 প্রসেসর সহ প্রথম ফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে নতুন POP 9 স্মার্টফোন ভারতীয় লঞ্চ ঘোষণা করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লো বাজেট রেঞ্জে স্মার্টফোনের লঞ্চ ডেট এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।
TECNO POP 9 এর ভারতীয় লঞ্চ ডেট
কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 22 নভেম্বর ভারতে নতুন TECNO POP 9 স্মার্টফোন লঞ্চ করা হবে। শপিং সাইট আমাজনে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে TECNO POP 9 ফোনের ছবি এবং স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে এসেছে। আপকামিং TECNO POP 9 ফোনটি দাম 9,999 টাকার কম রাখা হবে।
TECNO POP 9 এর স্পেসিফিকেশন
- MediaTek Helio G50
- IP54
- 90Hz Screen
- 6GB RAM + 64GB Storage
- 1TB Storage
- 5,000mAh Battery
- 13MP Rear Camera
প্রসেসর: TECNO POP 9 ফোনটি MediaTek G50 অক্টাকোর প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে। এই প্রসেসর 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করবে।
RAM: TECNO POP 9 ফোনে 6জিবি RAM দেওয়া হবে বলে জানা গেছে। তবে এই ফোনের ভার্চুয়াল RAM থাকবে, ফলে ফোনের ফিজিক্যাল 3জিবি বা 4জিবি RAM দেওয়া হতে পারে।
স্টোরেজ: এই ফোনে মিডিয়া ফাইল, অ্যাপ এবং ডেটা স্টোর করার জন্য 64জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। এতে PDAF ফিচার সাপোর্ট করবে।
ডিসপ্লে: কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু ফোনের প্রোডাক্ট পেজের মাধ্যমে জানা গেছে এই স্ক্রিনে 90হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পাঞ্চ-হোল স্টাইল ডিসপ্লে দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য TECNO POP 9 স্মার্টফোনে 5,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এই ফোনে 10 ওয়াট বা 15 ওয়াট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
কালার অপশন: টেকনোর বক্তব্য অনুযায়ী আপকামিং TECNO POP 9 ফোনটি Glittery White, Lime Green এবং Startrail Black মতো কালার অপশনে বাজারে সেল করা হবে।









