বেশ কিছু দিন ধরে ক্রমাগত Vivo S20 সিরিজ সম্পর্কে লিক প্রকাশ্যে আসছে। সম্প্রতি এই সিরিজের অধীনে ভিভো এস20 এবং ভিভো এস20 প্রো ফোনদুটিকে টিজ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Vivo S20 সিরিজের স্মার্টফোনগুলির চীনের লঞ্চ ডেট জানানো হয়েছে। এই সিরিজে ভিভো এস20 এবং ভিভো এস20 প্রো ফোনটি ভিভো এস19 এবং ভিভো এস19 প্রো ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে।
Vivo S20 সিরিজের চীনের লঞ্চ ডেট
ভিভোর পক্ষ থেকে অফিসিয়ালি ওয়েইবোতে পোস্টের মাধ্যমে আপকামিং Vivo S20 সিরিজ 28 নভেম্বর চীনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই লঞ্চ ইভেন্ট লাইভস্ট্রিম করা যাবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি চীনে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। Vivo S20 সিরিজের ফোনগুলি ভারত এবং গ্লোবাল মার্কেটে V সিরিজ ব্র্যান্ডিঙের মতোই লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S20 সিরিজের কনফার্ম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন তথ্য সম্পর্কে।
Vivo S20 সিরিজের ডিজাইন
ভিভো এস20 এবং ভিভো এস20 প্রো ফোনে ওভাল সেপের ক্যামেরা মডিউল রয়েছে, এতে সার্কুলার মডিউলের দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে প্রো মডেলে আরও একটি সেন্সর রয়েছে, এটি সার্কুলার মডিউলের বাইরে রাখা হয়েছে। দুটি মডেলেই ক্যামেরা মডিউলে অরা এলইডি লাইট দেওয়া হয়েছে। অন্যদিকে ভ্যানিলা মডেলে ফ্ল্যাট এজ ও প্রো মডেলে কিছুটা কার্ভ এজ রয়েছে। একইভাবে ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেখা গেছে।
Vivo S20 সিরিজের স্পেসিফিকেশন (কনফার্ম এবং লিক)
কোম্পানির এক আধিকারিক সম্প্রতি ভিভো এস20 সিরিজের ফোনের কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছিলেন। তবে তিনি মডেল সম্পর্কে জানায়নি। এই তথ্য এবং সম্প্রতি লিক ও আর্টিকেলের উপর ভিত্তি করে নিচে আপকামিং Vivo S20 সিরিজের স্পেসিফিকেশন ডিটেইলস আলোচনা করা হল।
- ডিসপ্লে: Vivo S20 সিরিজের ফোনে BOE Q10 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু আগের মডেল অর্থাৎ ভিভো এস19 সিরিজে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছিল।
- প্রসেসর: ভ্যানিলা মডেলে স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে প্রো মডেলে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300+ চিপসেট দেওয়া হবে।
- রেয়ার ক্যামেরা: Vivo S20 ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কে জানা যায়নি, কিন্তু S20 প্রো মডেলে ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে।
- সেলফি ক্যামেরা: Vivo S20 এবং Vivo S20 Pro ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি: Vivo S20 ফোনে 6,500mAh ব্যাটারি এবং Vivo S20 Pro ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।










