16GB RAM সহ ভারতে লঞ্চ হল Realme GT 7 Pro স্মার্টফোন, মাত্র 11 মিনিটে হয়ে যাবে 50 শতাংশ চার্জ

ভারতের প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোন realme GT 7 Pro লঞ্চ হয়ে গেছে। কোম্পানির এই শক্তিশালী ফোনে 16GB RAM, 5800mAh Titan Battery, 120W Ultra Charge টেকনোলজি এবং 1.5k OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। স্টাইলিশ লুক এবং অ্যাডভান্স ফিচার সহ Realme GT 7 Pro ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Realme GT 7 Pro ফোনের দাম

  • 12GB RAM + 256GB Storage – ₹59,999
  • 16GB RAM + 512GB Storage – ₹65,999

Realme GT 7 Pro ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 59,999 টাকা এবং এই মডেলে 12GB RAM ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ টপ মডেল 65,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Realme GT 7 Pro ফোনটি Mars Orange এবং Galaxy Grey কালার অপশনে আগামীকাল অর্থাৎ 27 নভেম্বর থেকে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 3,000 টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দেওয়া হবে। ফোনটি প্রিবুক করলে গ্রাহকরা 2 বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং 1 বছরের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন। Realme GT 7 Pro ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের পাশাপাশি রিটেইল স্টোরের মাধ্যমেও সেল করা হবে।

Realme GT 7 Pro ফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ 1.5K কোয়াড কার্ভ স্ক্রিন
  • Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর
  • 16GB RAM + 512GB স্টোরেজ
  • 28GB পর্যন্ত Dynamic RAM
  • 50MP+50MP+8MP রেয়ার ক্যামেরা
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 5,800mAh ব্যাটারি
  • 120W SuperVOOC চার্জিং

ডিসপ্লে

Realme GT 7 Pro ফোনে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই quad-curved স্ক্রিন Eco OLED Plus টেকনোলজি এবং 8T LTPO প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2600Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 6500nits ব্রাইটনেস এবং আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর

ভারতের বাজারে Realme GT 7 Pro ফোনটি প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোন। 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেস Orion CPU আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 830 GPU যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 27 লক্ষেরও বেশি AnTuTu Score পেয়েছে।

স্টোরেজ

Realme GT 7 Pro ফোনে শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দুর্দান্ত RAM ও রয়েছে। ভারতের বাজারে এই ফোনটির টপ মডেলে 16GB RAM এবং 512GB Storage দেওয়া হয়েছে। একইভাবে ফোনের বেস মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে Dynamic RAM টেকনোলজির মাধ্যমে 28GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR5X RAM + UFS 4.0 Storage টেকনোলজি রয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

কোম্পানি তাদের Realme GT 7 Pro ফোনটিকে ‘AI powerhouse’ বলে জানিয়েছে। ফোনটি এআই ফিচারযুক্ত realme UI 6.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে ইমেজ এডিটিং, স্কেচ মেকিং ও মোবাইল গেমিং আরও সহজ ও সুন্দর করে তোলার জন্য AI Sketch to Image, AI Motion Deblur, AI Game Super Resolution এবং AI Telephoto Ultra Clarity এর মতো বিভিন্ন এআই ফিচার দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme GT 7 Pro ফোনে HyperImage+ ক্যামেরা সিস্টেম যোগ করা হয়েছে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP IMX906 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.65 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ পোর্ট্রেট Sony IMX882 লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত ও 112° FOV সহ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

ভারতে Realme GT 7 Pro ফোনটি 5,800mAh Titan Battery সহ পেশ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 120W Ultra Charge টেকনোলজি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 450 ঘন্টা স্ট্যান্ডবাই দিতে সক্ষম এবং মাত্র 11 মিনিটের মধ্যেই ফোনটি 50% পর্যন্ত চার্জ হয়ে যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here