5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ এই ফোনে পাওয়া যাচ্ছে 5,670 টাকা ছাড়, জেনে নিন ডিটেইলস

ভারতের বাজারে এই বছর জুলাই মাসে OPPO Reno 12 5G সিরিজের অধীনে OPPO Reno 12 5G এবং OPPO Reno 12 Pro 5G নামের দুটি প্রিমিয়াম স্মার্টফোন পেশ করা হয়েছিল। বর্তমানে শপিং সাইট আমাজনে সিরিজের ভ্যানিলা মডেল OPPO Reno 12 5G ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। যারা একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই পোস্টে OPPO Reno 12 5G ফোনের অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

OPPO Reno 12 5G ফোনের অফার

  • এই বছর জুলাই মাসে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ 32,999 টাকা দামে OPPO Reno 12 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল।
  • বর্তমানে আমাজনে কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই এই ফোনটি মাত্র 27,329 টাকা দামে সেল করা হচ্ছে।
  • অর্থাৎ কোনো ব্যাঙ্ক কার্ড বা এক্সচেঞ্জ বোনাস ছাড়াই এই ফোনটি 5,670 টাকা ছাড় সহ কেনা যাবে। Oppo Reno 12 ফোনটি Astro Silver, Sunset Peach এবং Matte Brown কালার অপশনে সেল করা হয়।
  • আপাতত কোম্পানির সাইটে ফোনটি লঞ্চ প্রাইস অর্থাৎ 32,999 টাকা দামেই সেল করা হচ্ছে।

Oppo Reno 12 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO Reno12 5G ফোনে 6.7 ইঞ্চির কোয়াড কার্ভ ইনফিনিট ভিউ স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 20:9 আসপেক্ট রেশিও, 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 1200 নিটস পীক ব্রাইটনেস এবং HDR100+ রয়েছে। এর সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7i ব্যাবহার করা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 4nm প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Arm Mail-G615 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB virtual RAM যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ মাত্র কিছুক্ষণের মধ্যেই এই ফোনটি ফুল চার্জ হয়ে যায়।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, এইআর ব্লাস্টারের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে। এতে ক্যামেরা ও অন্যান্য অপারেশনের জন্য বেশ কিছু AI ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে তিন বছর OS আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here