ওয়ানপ্লাসের নেক্সট জেনারেশন ফোল্ডেবল OnePlus Open 2 স্মার্টফোনটি হতে চলেছে। 2023 সালের অক্টোবর মাসে কোম্পানির প্রথম OnePlus Open ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার আগের মডেলের সাক্সেসার হিসেবে OnePlus Open 2 স্মার্টফোনটির রেন্ডার প্রকাশ্যে এসেছে। এই রেন্ডার ইমেজের মাধ্যমে প্রথম ফোনটির ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Open 2 স্মার্টফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: লিক হল OnePlus 13 ফোনের RAM, স্টোরেজ এবং দাম, সিঙ্গেল স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে OnePlus 13R
OnePlus Open 2 এর ডিজাইন (লিক)
- স্মার্টপিক্স টিপস্টার যোগেশ ব্রারর এবং Chunvn এর সঙ্গে হাত মিলিয়ে OnePlus Open 2 ফোনের রেন্ডার শেয়ার করেছে। এদের বক্তব্য অনুযায়ী OnePlus Open 2 ফোনের ডিজাইন একটি লেট-স্টেজ প্রোটোটাইপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অর্থাৎ ফোনটির ফাইনাল ভার্সনের লুক কিছুটা আলাদা হতে পারে।
- ডিজাইনের পরিবর্তন করে আগের মডেলের থেকে OnePlus Open 2 ফোনটি বড় এবং অত্যন্ত পাতলা ডিজাইনের হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনটির থিকনেস মাত্র 10 মিমি হবে। অন্যদিকে ফোল্ডেবল OnePlus Open স্মার্টফোনটির থিকনেস 11.7 মিমি ছিল। অর্থাৎ OnePlus Open 2 স্মার্টফোনটি অত্যন্ত পাতলা ফোল্ডিং ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে।
- আপকামিং ফোল্ডেবল OnePlus Open 2 স্মার্টফোনটিতে IPX8 রেটিং দেওয়া হবে বলে জানা গেছে। তবে আগের মডেলে মাত্র IPX4 রেটিং ছিল।
OnePlus Open 2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ফোল্ডেবল OnePlus Open 2 স্মার্টফোনটি LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি 2K রেজোলিউশন সাপোর্টেড 8 ইঞ্চির স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে এবং এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.4 ইঞ্চির আউটার স্ক্রিন দেওয়া হতে পারে।
- প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট SoC চিপসেট দেওয়া হতে পারে। তবে আগের মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দেওয়া হয়েছিল।
- স্টোরেজ: ফোনটিতে 16GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- সফটওয়্যার: ফোনটি Android 15 এবং OxygenOS 15 সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে মাল্টিটাস্কিং এবং AI ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
- ক্যামেরা: ফোনটির রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপ্টিক্যাল জুম সহ 50MP টেলিফটো লেন্স থাকতে পারে। একইভাবে ফ্রন্টে 32MP এবং 20MP সেন্সর দেওয়া হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ওয়্যার এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,900mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ফোল্ডেবল OnePlus Open 2 স্মার্টফোনটি OPPO Find N5 ফোল্ডেবল ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ফোনটি পেশ করা হয়নি।
আরও পড়ুন: OnePlus 13R ফোনের 5টি উল্লেখযোগ্য ফিচারের ডিটেইলস, জেনে নিন কেন এই ফোনটি ফ্ল্যাগশিপ কিলার
OnePlus Open 2 ফোনের সম্ভাব্য ভারতীয় লঞ্চ টাইমলাইন
- 2025 সালের শুরুতেই ফোল্ডেবল OnePlus Open 2 স্মার্টফোনটি চীনে লঞ্চ করা হবে এবং এরপর 2025 সালের প্রথম কোয়ার্টারে গ্লোবাল বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
- আগের ফোল্ডেবল OnePlus Open স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল, তাই আপকামিং ফোল্ডেবল OnePlus Open 2 স্মার্টফোনটিও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
- ফোল্ডেবল OnePlus Open 2 স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট এবং ব্ল্যাক ও গ্রে মতো দুটি কালার অপশনে পেশ করা হবে বলে জানা গেছে।









