এই সপ্তাহের শুরুতে ভারতের বাজারে OnePlus 13 সিরিজ লঞ্চ হয়েছে। একই সঙ্গে কোম্পানি তাদের OnePlus Buds Pro 3 এর নতুন Sapphire Blue কালার পেশ করেছে। আজ থেকে ভারতে OnePlus 13 স্মার্টফোন এবং TWS এর প্রথম সেল শুরু হচ্ছে। এই সিরিজের OnePlus 13R ফোনটি আগামী 13 জানুয়ারি থেকে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব প্রোডাক্টের অফার, দাম ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13 ফোনের সেল ও অফার
- ভারতে আজ দুপুর 12টা থেকে অনলাইন ও অফলাইন মার্কেটের মাধ্যমে OnePlus 13 ফোনের সেল শুরু হয়েছে। এই ফোনটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, আমাজন ইন্ডিয়া, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর, রিলায়েন্স ডিজিটাল ক্রোমা, বিজয় সেল্স, বাজাজ ইলেকট্রনিক্স ও অন্যান্য স্টোরের মাধ্যমে বেচা হচ্ছে।
- আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে গ্রাহকরা ফোনটির দামে 5,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়াও ইউজাররা বাজাজ ফিনসার্ভ এবং অন্যান্য বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি 24 মাসের নো কস্ট ইএমআই প্রসেসে কেনা যাবে।
- কোনো গ্রাহক তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে 7,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন।
- OnePlus 13 ফোনটি কেনার পর কোনো হার্ডওয়্যারের সমস্যা হলে 180 দিন পর্যন্ত ফোন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। এছাড়াও ফোনটির সঙ্গে লাইফটাইম গ্রিন লাইন ওয়ারেন্টি উপভোগ করা যাবে।
| ভেরিয়েন্ট | দাম |
| 12GB+256GB | 69,999 টাকা |
| 16GB+512GB | 76,999 টাকা |
| 24GB+1TB | 89,999 টাকা |
OnePlus Buds Pro 3 Sapphire Blue এর সেল ও অফার
- আজ দুপুর 12টা থেকেই OnePlus Buds Pro 3 Sapphire Blue এরও সেল শুরু হয়েছে। এই ইয়ারবাডের দাম 11,999 টাকা।
- আগামী 26 জানুয়ারি পর্যন্ত এই ডিভাইসের দামে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে। একইসঙ্গে এই ডিভাইস নো কস্ট EMI এর মাধ্যমেও কেনা যাবে।
- OnePlus Buds Pro 3 Sapphire Blue এ স্টেডি কানেক্ট ফিচার রয়েছে, যার ফলে ব্লুটুথ কানেকশন আরও স্ট্রং ও স্টেবল হয়ে ওঠে। OnePlus 13 সিরিজের ফোনের সঙ্গে কানেক্ট করলে নতুন AI ট্রান্সলেশন ফিচারও পাওয়া যাবে।
OnePlus 13 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 3168×1440 পিক্সেল রেজোলিউশন সহ 6.82-ইঞ্চির QHD+ ProXDR AMOLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4,500nits ব্রাইটনেস এবং সেরামিক গার্ড কভার গ্লাস রয়েছে।
- প্রসেসর: OnePlus 13 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরের সঙ্গে অ্যাড্রিনো 830 GPU যোগ করা হয়েছে।
- ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-808 প্রাইমারি ক্যামেরা সেন্সর, 3X অপটিক্যাল জুম সহ 50MP Sony LYT-600 টেলিফটো ক্যামেরা সেন্সর ও 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP Sony IMX615 সেলফি ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13 ফোনে 100W SUPERVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W AIRVOOC ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- ওএস: এই ফোনটি Android 15 এবং OxygenOS 15 সহ পেশ করা হয়েছে। ফোনটিতে 4 বছর Android আপডেট পাওয়া যাবে।
- অন্যান্য ফিচার: OnePlus 13 ফোনে ওয়াইফাই 7, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, অ্যালার্ট স্লাইডার, আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68/IP69 রেটিং রয়েছে।











