লঞ্চ হল Apple Invites অ্যাপ, জেনে নিন ফিচার এবং অন্যান্য ডিটেইলস

Apple এর পক্ষ থেকে Apple Invites নামের একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে iPhone ইউজাররা কোনো ইভেন্ট ক্রিয়েট, শেয়ার এবং ম্যানেজ করতে পারবেন। এতে যেমন কোনো ইভেন্টের লোকেশন এবং ওয়েদার আপডেট পাওয়া যাবে, তেমনই জানা যাবে কারা অংশগ্রহণ করছেন।

জানিয়ে রাখি কিছু দিন আগে একটি লিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল কোম্পানি শীঘ্রই ‘Confetti’ কোডনেম সহ একটি ইভেন্ট ইনভাইট অ্যাপ লঞ্চ করতে চলেছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার কিছু দিনের মধ্যেই এই অ্যাপ লঞ্চ করে দেওয়া হয়েছে।

Apple Invites app: ফিচার

  • Apple এর দেওয়া তথ্য অনুযায়ী, iPhone ইউজাররা ফটো গ্যালারি থেকে কোনো ছবি সিলেক্ট করে বা অ্যাপের কিউরেটেড ইমেজ কালেকশনের মাধ্যমে কোনো ইভেন্টের জন্য ইনভাইট করতে পারবেন।
  • Apple তাদের Apple Invites অ্যাপে Apple Maps এবং Weather অ্যাপ ইন্টিগ্রেট করেছে। এর ফলে ইউজাররা ইভেন্টের স্থান এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
  • এছাড়াও ইউজাররা অতিথিদের ইভেন্টে ইনভাইট করার জন্য ইনভিটিশনের সঙ্গে পার্সোনাল নোট শেয়ার করতে পারবেন।

  • iPhone ইউজাররা ইনভাইটের জন্য বিশেষ ইমেজ প্রস্ততির সময় Apple Intelligence এর প্লেগ্রাউন্ড ব্যাবহার করতে পারবেন এবং নোট কাস্টোমাইজ করার জন্য রাইটিং টুল ব্যাবহার করতে পারবেন।
  • Apple Invites অ্যাপে হোস্ট এবং গেস্ট প্রত্যেকে ইভেন্টের ছবি শেয়ার্ড অ্যালবামে যোগ করার অপশন পাবেন।
  • হোস্ট এবং গেস্ট একসঙ্গে একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন, এর ফলে Apple Music সাবস্ক্রাইবাররা নির্দিষ্ট ইভেন্টের জন্য একটি বিশেষ সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবেন।
  • হোস্ট কোনো ইভেন্টের ইনভাইট লিঙ্ক কন্ট্যাক্ট বুক, iMessages, Apple Mail অ্যাপ এবং WhatsApp, Gmail ও Instagram এর মতো অন্যান্য অ্যাপের মাধ্যমে গেস্টদের সঙ্গে শেয়ার করতে পারবেন। একই সঙ্গে যারা ইভেন্টে অংশগ্রহণ করবেন জানিয়েছেন তাদের লিস্টও দেখতে পারবেন।
  • হোস্ট তাদের ইভেন্ট iPhone এবং Android সব ধরনের ইউজারদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আইফোন ইউজাররা লিঙ্কে ক্লিক করে সরাসরি ইভেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের ইভেন্ট সংক্রান্ত তথ্য জানার জন্য, ইভেন্টে যাওয়া বা না যাওয়া জানানোর জন্য ইমেইল আইডি এবং একটি ভেরিফিকেশন কোড দিতে হবে।

Apple Invites অ্যাপ রোলআউট

  • Apple Invites অ্যাপটি অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপেল ইউজাররা iCloud এর মাধ্যমে এটি ওয়েব প্ল্যাটফর্মেও অ্যাক্সেস করতে পারবেন।
  • Apple এর বক্তব্য অনুযায়ী, iCloud+ সাবস্ক্রাইবাররা ওয়েবের মাধ্যমে ইনভাইট করতে পারবেন। ভারতে iCloud+ এর 75GB প্ল্যানের দাম 75 টাকা থেকে শুরু।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here